বঁটি-ছুরির মরিচা দূর করতে আলু ব্যবহার করুন

রান্নাঘরের ছুরি, বঁটি, কাঁচি কিংবা অন্যান্য ধাতব জিনিস প্রতিদিন ব্যবহার করা হলেও সময়ের সঙ্গে এগুলোতে মরিচা পড়া খুবই স্বাভাবিক। বিশেষ করে বর্ষাকাল বা আর্দ্র আবহাওয়ায় এই সমস্যা আরও বেশি দেখা যায়। অনেকেই মরিচা তুলতে শিরিষ কাগজ বা রাসায়নিক ক্লিনার ব্যবহার করেন। তবে এগুলো সবসময় হাতের কাছে থাকে না, আবার অতিরিক্ত ঘষাঘষিতে ধাতব জিনিসের ক্ষতিও হতে পারে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সহজ ঘরোয়া কৌশল বেশ জনপ্রিয় হয়েছে। আলুর খোসা ও বেকিং সোডা ব্যবহার করে ধাতব জিনিসের মরিচা পরিষ্কার করার এই পদ্ধতিটি নিয়ে বেশ আলোচনা চলছে। বিশেষজ্ঞদের মতে, এই কৌশলের পেছনে রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যাও। যেভাবে কাজ করে আলু ও বেকিং সোডা আলুতে প্রাকৃতিকভাবে অক্সালিক অ্যাসিড নামে একটি জৈব অ্যাসিড থাকে। এই উপাদান লোহার ওপর জমে থাকা মরিচার সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে মরিচা আলগা করতে সাহায্য করে। অন্যদিকে, বেকিং সোডা হালকা ঘর্ষণকারী হিসেবে কাজ করে। এটি ধাতুর ওপর জমে থাকা মরিচা ও ময়লা আলতোভাবে ঘষে তুলে ফেলে, তবে ধাতব পৃষ্ঠের তেমন ক্ষতি করে না। এই দুই উপাদান একসঙ্গে ব্যবহার করলে মরিচা পরিষ্কার করা আরও সহজ হয়ে যায়। সঠিক পরিচর

বঁটি-ছুরির মরিচা দূর করতে আলু ব্যবহার করুন

রান্নাঘরের ছুরি, বঁটি, কাঁচি কিংবা অন্যান্য ধাতব জিনিস প্রতিদিন ব্যবহার করা হলেও সময়ের সঙ্গে এগুলোতে মরিচা পড়া খুবই স্বাভাবিক। বিশেষ করে বর্ষাকাল বা আর্দ্র আবহাওয়ায় এই সমস্যা আরও বেশি দেখা যায়। অনেকেই মরিচা তুলতে শিরিষ কাগজ বা রাসায়নিক ক্লিনার ব্যবহার করেন। তবে এগুলো সবসময় হাতের কাছে থাকে না, আবার অতিরিক্ত ঘষাঘষিতে ধাতব জিনিসের ক্ষতিও হতে পারে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সহজ ঘরোয়া কৌশল বেশ জনপ্রিয় হয়েছে। আলুর খোসা ও বেকিং সোডা ব্যবহার করে ধাতব জিনিসের মরিচা পরিষ্কার করার এই পদ্ধতিটি নিয়ে বেশ আলোচনা চলছে। বিশেষজ্ঞদের মতে, এই কৌশলের পেছনে রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যাও।

যেভাবে কাজ করে আলু ও বেকিং সোডা

আলুতে প্রাকৃতিকভাবে অক্সালিক অ্যাসিড নামে একটি জৈব অ্যাসিড থাকে। এই উপাদান লোহার ওপর জমে থাকা মরিচার সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে মরিচা আলগা করতে সাহায্য করে। অন্যদিকে, বেকিং সোডা হালকা ঘর্ষণকারী হিসেবে কাজ করে। এটি ধাতুর ওপর জমে থাকা মরিচা ও ময়লা আলতোভাবে ঘষে তুলে ফেলে, তবে ধাতব পৃষ্ঠের তেমন ক্ষতি করে না। এই দুই উপাদান একসঙ্গে ব্যবহার করলে মরিচা পরিষ্কার করা আরও সহজ হয়ে যায়।

jagoসঠিক পরিচর্যায় দীর্ঘদিন নতুনের মতো থাকবে

ব্যবহার করার নিয়ম

প্রথমে একটি মাঝারি আকারের আলু নিয়ে অর্ধেক কেটে নিন। আলুর কাটা অংশের খোসা সামান্য ছাড়িয়ে নিন, যাতে ভেতরের অংশ ভালোভাবে বের হয়ে আসে। এরপর আলুর কাটা অংশে পর্যাপ্ত পরিমাণ বেকিং সোডা ছিটিয়ে দিন।

এবার যে ছুরি, বঁটি বা ধাতব জিনিসে মরিচা পড়েছে, তার ওপর আলুটি ভালোভাবে ঘষতে থাকুন। কয়েক মিনিট ঘষার পর দেখবেন আলুর অংশটি কালচে হয়ে নরম হয়ে গেছে। তখন ওই অংশটি কেটে ফেলে আবার নতুন অংশে বেকিং সোডা লাগিয়ে একইভাবে ঘষুন। মরিচা বেশি হলে কয়েকবার এই প্রক্রিয়া পুনরাবৃত্তি করতে হতে পারে।

কিছুক্ষণ অপেক্ষা করুন

ঘষাঘষি শেষ হলে ধাতব জিনিসটির ওপর আলুর রস ও বেকিং সোডার মিশ্রণ ৫ থেকে ১০ মিনিট রেখে দিন। এতে অক্সালিক অ্যাসিড মরিচার সঙ্গে আরও ভালোভাবে কাজ করার সুযোগ পাবে। এরপর একটি ভেজা নরম কাপড় দিয়ে ভালোভাবে মুছে ফেলুন। শেষে অবশ্যই শুকনো কাপড় দিয়ে সম্পূর্ণ শুকিয়ে নিন। প্রয়োজনে কয়েক ফোঁটা রান্নার তেল মেখে রাখলে নতুন করে মরিচা পড়ার ঝুঁকিও কমে যায়।

যেসব জিনিসে ব্যবহার করা যাবে

এই পদ্ধতি সাধারণ লোহার ছুরি, বঁটি, কাঁচি, রেঞ্চ, স্ক্রু-ড্রাইভার কিংবা অন্যান্য ধাতব সরঞ্জামে ব্যবহার করা যায়। তবে মূল্যবান, পালিশ করা বা বিশেষ আবরণযুক্ত ধাতব জিনিসে ব্যবহার করার আগে ছোট একটি অংশে পরীক্ষা করে নেওয়াই ভালো।

কিছু সতর্কতা

এই পদ্ধতিতে হালকা ও মাঝারি ধরনের মরিচা সহজে পরিষ্কার করা সম্ভব। তবে যদি মরিচা অনেক গভীরভাবে ধাতুর ভেতরে ঢুকে যায় বা বস্তুটি ক্ষয় হতে শুরু করে, তাহলে শুধু ঘরোয়া পদ্ধতি যথেষ্ট নাও হতে পারে। সেক্ষেত্রে বিশেষ ক্লিনার বা পেশাদার পরিচর্যার প্রয়োজন হতে পারে।

সূত্র: দ্য কিচেন, টাইমস অব ইন্ডিয়া

এসএকেওয়াই

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow