বইমেলায় আরিফ মজুমদারের নতুন ২ বই

অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে সাংবাদিক ও লেখক আরিফ মজুমদারের নতুন বই ‘হাউ টু উইন: জয়ী হওয়ার ৩৬ চৈনিক গল্পকৌশল’ এবং ‘ভালোবাসেনি কথা রাখেনি’। ‘হাউ টু উইন: জয়ী হওয়ার ৩৬ চৈনিক গল্পকৌশল’ গ্রন্থটি প্রকাশিত হয়েছে স্বনামধন্য প্রকাশনা সংস্থা অনন্যা থেকে। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। বইমেলার ৭০৮-৭০৯-৭১০-৭১১ নম্বর স্টল এবং রকমারি ডট কমসহ বিভিন্ন অনলাইন বুকশপ থেকে বইটি সংগ্রহ করা যাবে। মুদ্রিত মূল্য রাখা হয়েছে ২৫০ টাকা। আরও পড়ুনবইমেলায় ইভা আরমানের কাব্যগ্রন্থ ‘চিঠি’পাওয়া যাচ্ছে মোমিন মেহেদীর ‘সাংবাদিকতা’ ‘ভালোবাসেনি কথা রাখেনি’ গ্রন্থটি প্রকাশিত হয়েছে আস্থা পাবলিকেশন থেকে। বইমেলায় কেন্দ্রবিন্দুর ৫৩৯-৫৪৩ নম্বর স্টল এবং রকমারি ডট কমসহ বিভিন্ন অনলাইন বুকশপ থেকে বইটি সংগ্রহ করা যাবে। প্রচ্ছদ করেছেন আতাউল্লাহ। মুদ্রিত মূল্য রাখা হয়েছে ২৫০ টাকা। আরিফ মজুমদারের পাঠকপ্রিয় উপন্যাস ‘দুই জীবনের দহন’ ও ‘অনাকাঙ্ক্ষিনী’। প্রকাশিত গল্পগ্রন্থ ‘চতুর্দিকে খুনি’, ‘বিবস্ত্র রহস্য’, ‘অদেখা প্রিয়মুখ’। এছাড়াও রয়েছে প্রকাশিত-অপ্রকাশিত অনুবাদ বই। বিভিন্ন দৈনিকের সাহিত্যপাতায় প্রকাশিত হয়েছে তার লেখা গল্পগুলো। জাহাঙ্গীরনগর ব

বইমেলায় আরিফ মজুমদারের নতুন ২ বই

অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে সাংবাদিক ও লেখক আরিফ মজুমদারের নতুন বই ‘হাউ টু উইন: জয়ী হওয়ার ৩৬ চৈনিক গল্পকৌশল’ এবং ‘ভালোবাসেনি কথা রাখেনি’।

‘হাউ টু উইন: জয়ী হওয়ার ৩৬ চৈনিক গল্পকৌশল’ গ্রন্থটি প্রকাশিত হয়েছে স্বনামধন্য প্রকাশনা সংস্থা অনন্যা থেকে। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। বইমেলার ৭০৮-৭০৯-৭১০-৭১১ নম্বর স্টল এবং রকমারি ডট কমসহ বিভিন্ন অনলাইন বুকশপ থেকে বইটি সংগ্রহ করা যাবে। মুদ্রিত মূল্য রাখা হয়েছে ২৫০ টাকা।

‘ভালোবাসেনি কথা রাখেনি’ গ্রন্থটি প্রকাশিত হয়েছে আস্থা পাবলিকেশন থেকে। বইমেলায় কেন্দ্রবিন্দুর ৫৩৯-৫৪৩ নম্বর স্টল এবং রকমারি ডট কমসহ বিভিন্ন অনলাইন বুকশপ থেকে বইটি সংগ্রহ করা যাবে। প্রচ্ছদ করেছেন আতাউল্লাহ। মুদ্রিত মূল্য রাখা হয়েছে ২৫০ টাকা।

আরিফ মজুমদারের পাঠকপ্রিয় উপন্যাস ‘দুই জীবনের দহন’ ও ‘অনাকাঙ্ক্ষিনী’। প্রকাশিত গল্পগ্রন্থ ‘চতুর্দিকে খুনি’, ‘বিবস্ত্র রহস্য’, ‘অদেখা প্রিয়মুখ’। এছাড়াও রয়েছে প্রকাশিত-অপ্রকাশিত অনুবাদ বই। বিভিন্ন দৈনিকের সাহিত্যপাতায় প্রকাশিত হয়েছে তার লেখা গল্পগুলো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। লেখালেখির কারণে পেয়েছেন-প্রজন্ম লেখক সম্মাননা স্মারক, ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) লেখক সম্মাননা।

কেএসকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow