বইমেলায় সালমান হাবীবের নতুন তিন কাব্যগ্রন্থ

অমর একুশে বইমেলাকে সামনে রেখে প্রকাশিত হয়েছে তরুণ কবি সালমান হাবীবের তিনটি কাব্যগ্রন্থ। বই তিনটি হলো—‘আমি তার নিদারুণ অবহেলা’, ‘আজ তার মন খারাপ’ এবং ‘আমারে ভুইলা যাইয়েন না’। বই অঙ্গন প্রকাশনী থেকে প্রকাশিত বইগুলো এরই মধ্যে কবিতাপ্রেমীদের নজর কেড়েছে। তিনটি বই প্রসঙ্গে সালমান হাবীব বলেন, ‌‘মানুষের অনুভূতিগুলো বিচিত্র। কখনো সে নিদারুণ অবহেলায় পুড়ে, কখনো প্রিয় মানুষের মন খারাপ তাকেও বিষাদগ্রস্ত করে, আবার কখনো সে বিস্মৃতির অতলে হারিয়ে যাওয়ার ভয়ে কাতর হয়। আমার তিনটি বই মূলত প্রেম, বিরহ, অবহেলা আর স্মৃতির দস্তাবেজ। আশা করি পাঠক নিজেদের অব্যক্ত কথাগুলো আমার কবিতায় খুঁজে পাবেন।’ আরও পড়ুনআসছে রাফির গল্পগ্রন্থ ‘পকেট ভরতি কাগজের ফুল’ শফিক রিয়ানের নতুন উপন্যাস ‘ছায়াবৃত্ত’  ‘আমি তার নিদারুণ অবহেলা’ এবং ‘আজ তার মন খারাপ’ বইটির প্রচ্ছদ এঁকেছেন আহমাদ বোরহান। ‘আমারে ভুইলা যাইয়েন না’ বইটির প্রচ্ছদ এঁকেছেন পরাগ ওয়াহিদ। প্রকাশক জানান, বইমেলার স্টল ছাড়াও রকমারি ডটকম এবং বুকমার্কসহ দেশের সব অনলাইন বুকশপ থেকে পাঠকরা সহজেই বইগুলো অর্ডার করতে পারছেন। সালমান হাবীবের অন্যান্য কাব্যগ্রন্থগুলোর মধ্যে আছে ‘অতটা দূ

বইমেলায় সালমান হাবীবের নতুন তিন কাব্যগ্রন্থ

অমর একুশে বইমেলাকে সামনে রেখে প্রকাশিত হয়েছে তরুণ কবি সালমান হাবীবের তিনটি কাব্যগ্রন্থ। বই তিনটি হলো—‘আমি তার নিদারুণ অবহেলা’, ‘আজ তার মন খারাপ’ এবং ‘আমারে ভুইলা যাইয়েন না’। বই অঙ্গন প্রকাশনী থেকে প্রকাশিত বইগুলো এরই মধ্যে কবিতাপ্রেমীদের নজর কেড়েছে।

তিনটি বই প্রসঙ্গে সালমান হাবীব বলেন, ‌‘মানুষের অনুভূতিগুলো বিচিত্র। কখনো সে নিদারুণ অবহেলায় পুড়ে, কখনো প্রিয় মানুষের মন খারাপ তাকেও বিষাদগ্রস্ত করে, আবার কখনো সে বিস্মৃতির অতলে হারিয়ে যাওয়ার ভয়ে কাতর হয়। আমার তিনটি বই মূলত প্রেম, বিরহ, অবহেলা আর স্মৃতির দস্তাবেজ। আশা করি পাঠক নিজেদের অব্যক্ত কথাগুলো আমার কবিতায় খুঁজে পাবেন।’

‘আমি তার নিদারুণ অবহেলা’ এবং ‘আজ তার মন খারাপ’ বইটির প্রচ্ছদ এঁকেছেন আহমাদ বোরহান। ‘আমারে ভুইলা যাইয়েন না’ বইটির প্রচ্ছদ এঁকেছেন পরাগ ওয়াহিদ।

প্রকাশক জানান, বইমেলার স্টল ছাড়াও রকমারি ডটকম এবং বুকমার্কসহ দেশের সব অনলাইন বুকশপ থেকে পাঠকরা সহজেই বইগুলো অর্ডার করতে পারছেন।

সালমান হাবীবের অন্যান্য কাব্যগ্রন্থগুলোর মধ্যে আছে ‘অতটা দূরে নয় আকাশ’, ‘ভালোবাসি একটি কবিতার নাম’, ‘বিরামচিহ্ন’, ‘বিষাদের ধারাপাত’ এবং ‘মনে পড়ে মনও পুড়ে’।

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow