বই পড়ার অভ্যাস গড়তে বিশ্বসাহিত্য কেন্দ্রের সঙ্গে কাজ করবে সরকার

প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে বিশ্বসাহিত্য কেন্দ্রের সঙ্গে যৌথভাবে কাজ করবে সরকার। এ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করেছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার বিষয় নিয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন। আতিকুর রহমান রুমন জানান, শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে বিশ্বসাহিত্য কেন্দ্রের সঙ্গে সরকার যৌথভাবে কাজ করবে। বই পড়ার এই কর্মসূচি হবে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন। অতিরিক্ত প্রেস সচিব বলেন, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদকে নিয়ে প্রধানমন্ত্রী মধ্যাহ্নভোজ করেন। কেএইচ/একিউএফ

বই পড়ার অভ্যাস গড়তে বিশ্বসাহিত্য কেন্দ্রের সঙ্গে কাজ করবে সরকার

প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে বিশ্বসাহিত্য কেন্দ্রের সঙ্গে যৌথভাবে কাজ করবে সরকার।

এ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করেছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার বিষয় নিয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন।

আতিকুর রহমান রুমন জানান, শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে বিশ্বসাহিত্য কেন্দ্রের সঙ্গে সরকার যৌথভাবে কাজ করবে। বই পড়ার এই কর্মসূচি হবে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন।

অতিরিক্ত প্রেস সচিব বলেন, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদকে নিয়ে প্রধানমন্ত্রী মধ্যাহ্নভোজ করেন।

কেএইচ/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow