বকেয়া ৯ কোটি, রাজপালকে আত্মসমর্পণের নির্দেশ
বলিউড অভিনেতা রাজপাল যাদব বড়সড় আইনি বিপাকে পড়লেন। চেক বাউন্স সংক্রান্ত মামলায় ৯ কোটি টাকা বকেয়া পরিশোধ করতে না পারায় তাকে অবিলম্বে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট। গত ২ ফেব্রুয়ারি বিচারপতি স্বর্ণ কান্ত শর্মা এই আদেশ জারি করেন। আদালত জানায়, এর আগে রাজপাল যাদবকে বকেয়া পরিশোধের জন্য একাধিকবার সময় দেওয়া হয়েছিল। তিনি আদালতের নির্দেশ মেনে চলার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা পালন করেননি। তাই তার সাজার ওপর দেওয়া স্থগিতাদেশ তুলে নেওয়া হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) তারিখের মধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিনেতাকে আত্মসমর্পণ করতে হবে। জানা গেছে, মোট ৭টি আলাদা অভিযোগে তার প্রায় ৯ কোটি টাকা বকেয়া ছিল। এর মধ্যে কিছু অর্থ জমা দিলেও পুরোটা পরিশোধে ব্যর্থ হয়েছেন তিনি। আর্থিক লেনদেনের বিষয়ে আদালতের এই কঠোর অবস্থান অভিনেতার জন্য বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।
বলিউড অভিনেতা রাজপাল যাদব বড়সড় আইনি বিপাকে পড়লেন। চেক বাউন্স সংক্রান্ত মামলায় ৯ কোটি টাকা বকেয়া পরিশোধ করতে না পারায় তাকে অবিলম্বে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
গত ২ ফেব্রুয়ারি বিচারপতি স্বর্ণ কান্ত শর্মা এই আদেশ জারি করেন। আদালত জানায়, এর আগে রাজপাল যাদবকে বকেয়া পরিশোধের জন্য একাধিকবার সময় দেওয়া হয়েছিল। তিনি আদালতের নির্দেশ মেনে চলার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা পালন করেননি। তাই তার সাজার ওপর দেওয়া স্থগিতাদেশ তুলে নেওয়া হয়েছে।
আদালতের নির্দেশ অনুযায়ী, বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) তারিখের মধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিনেতাকে আত্মসমর্পণ করতে হবে। জানা গেছে, মোট ৭টি আলাদা অভিযোগে তার প্রায় ৯ কোটি টাকা বকেয়া ছিল। এর মধ্যে কিছু অর্থ জমা দিলেও পুরোটা পরিশোধে ব্যর্থ হয়েছেন তিনি। আর্থিক লেনদেনের বিষয়ে আদালতের এই কঠোর অবস্থান অভিনেতার জন্য বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।
What's Your Reaction?