বগুড়ায় ২৪ ঘণ্টা গ্যাস বন্ধের সিদ্ধান্ত বাতিল

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) জরুরি রক্ষণাবেক্ষণ ও গ্যাস কমিশনিং কাজ স্থগিত করা হয়েছে। ফলে পূর্বঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা থেকে বগুড়া শহর ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকছে না।  নির্ধারিত সময়সহ সার্বক্ষণিকভাবে গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকবে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পিজিসিএলের বগুড়া নর্থ ও সাউথ রিজিওনাল অফিসের ব্যবস্থাপক রেজাউল করিম এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, পূর্বপরিকল্পনা অনুযায়ী জরুরি রক্ষণাবেক্ষণের জন্য ৯ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে ১০ জুলাই শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু বৈরী ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেই কারিগরি কাজ আপাতত স্থগিত করা হয়েছে। এর ফলে গ্রাহকদের ভোগান্তির কোনো কারণ নেই এবং নির্ধারিত সময়ে গ্যাস সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক থাকবে। কাজের নতুন সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

বগুড়ায় ২৪ ঘণ্টা গ্যাস বন্ধের সিদ্ধান্ত বাতিল

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) জরুরি রক্ষণাবেক্ষণ ও গ্যাস কমিশনিং কাজ স্থগিত করা হয়েছে। ফলে পূর্বঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা থেকে বগুড়া শহর ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকছে না। 

নির্ধারিত সময়সহ সার্বক্ষণিকভাবে গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকবে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পিজিসিএলের বগুড়া নর্থ ও সাউথ রিজিওনাল অফিসের ব্যবস্থাপক রেজাউল করিম এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, পূর্বপরিকল্পনা অনুযায়ী জরুরি রক্ষণাবেক্ষণের জন্য ৯ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে ১০ জুলাই শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু বৈরী ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেই কারিগরি কাজ আপাতত স্থগিত করা হয়েছে।

এর ফলে গ্রাহকদের ভোগান্তির কোনো কারণ নেই এবং নির্ধারিত সময়ে গ্যাস সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক থাকবে। কাজের নতুন সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow