বগুড়ার ৭টি আসনেই বিজয়ের পথে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার ৭টি আসনের প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছে বিএনপি। বৃহস্পতিবার (১২ ফেব্রুযারি) রাত ১০টা পর্যন্ত প্রাপ্ত বেসরকারি ফলাফল থেকে এসব তথ্য জানা গেছে। বগুড়া-১ আসনে (সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলা) মোট কেন্দ্র ১২৬টি কেন্দ্রের মধ্যে ১৬ টির প্রাপ্ত ফলাফলে বিএনপির কাজী রফিকুল ইসলাম (ধানের শীষ) ২৩ হাজার ৭০৩ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. শাহাবুদ্দিন (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৯ হাজার ৪২৪ ভোট। বগুড়া-২ আসনে (শিবগঞ্জ) মোট কেন্দ্র ১১৪টি। পাঁচটি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী মীর শাহে আলম (ধানের শীষ) ৫ হাজার ২৯০ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতের আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামান (দাঁড়িপাল্লা) পেয়েছেন ২ হাজার ৮৫০ ভোট। বগুড়া-৩ আসনে (দুপচাঁচিয়া ও আদমদীঘি উপজেলা) মোট ভোটকেন্দ্র ১১৮টি। ৮টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির আবদুল মহিত তালুকদার (ধানের শীষ) ৮ হাজার ৩৫২ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নূর মোহাম্মদ আবু তাহের (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৭ হাজার ৮০০ ভোট। বগ

বগুড়ার ৭টি আসনেই বিজয়ের পথে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার ৭টি আসনের প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছে বিএনপি। বৃহস্পতিবার (১২ ফেব্রুযারি) রাত ১০টা পর্যন্ত প্রাপ্ত বেসরকারি ফলাফল থেকে এসব তথ্য জানা গেছে।

বগুড়া-১ আসনে (সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলা) মোট কেন্দ্র ১২৬টি কেন্দ্রের মধ্যে ১৬ টির প্রাপ্ত ফলাফলে বিএনপির কাজী রফিকুল ইসলাম (ধানের শীষ) ২৩ হাজার ৭০৩ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. শাহাবুদ্দিন (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৯ হাজার ৪২৪ ভোট।

বগুড়া-২ আসনে (শিবগঞ্জ) মোট কেন্দ্র ১১৪টি। পাঁচটি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী মীর শাহে আলম (ধানের শীষ) ৫ হাজার ২৯০ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতের আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামান (দাঁড়িপাল্লা) পেয়েছেন ২ হাজার ৮৫০ ভোট।

বগুড়া-৩ আসনে (দুপচাঁচিয়া ও আদমদীঘি উপজেলা) মোট ভোটকেন্দ্র ১১৮টি। ৮টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির আবদুল মহিত তালুকদার (ধানের শীষ) ৮ হাজার ৩৫২ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নূর মোহাম্মদ আবু তাহের (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৭ হাজার ৮০০ ভোট।

বগুড়া-৪ আসনে (কাহালু ও নন্দীগ্রাম) মোট কেন্দ্র ১১৪টি। ২৬টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির মোশারফ হোসেন (ধানের শীষ) পেয়েছেন ৩৩ হাজার ১৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মোস্তফা ফয়সাল (দাঁড়িপাল্লা) পেয়েছেন ২৩ হাজার ৫৫৯ ভোট।

বগুড়া-৫ আসনে (শেরপুর ও ধুনট) মোট কেন্দ্র ১৮৮টি। পাঁচটি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজ (ধানের শীষ) ৬ হাজার ৪৬১ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দবিবুর রহমান (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৩ হাজার ৮৯৯ ভোট।

বগুড়া-৬ আসনে (বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ড ও সদর উপজেলা) মোট ভোটকেন্দ্র ১৫০ টি। ২৭টি কেন্দ্রের ফলাফলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান (ধানের শীষ) ৩৮ হাজার ৪২৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী জামায়াতে ইসলামীর আবিদুর রহমান (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১৭ হাজার ৪২৮ ভোট।

বগুড়া-৭ আসনে (গাবতলী ও শাজাহানপুর) মোট কেন্দ্র ১৭৩টি । ৫৯টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির মোরশেদ মিল্টন (ধানের শীষ) পেয়েছেন ৮৭ হাজার ৫৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী জামায়াতে ইসলামীর গোলাম রব্বানী ( দাঁড়িপাল্লা) পেয়েছেন ৩০ হাজার ৯৭০ ভোট।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটযুদ্ধ শুরু হয়। ভোটগ্রহণ শেষ হয় বিকেল সাড়ে ৪টায়।

এদিন সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার পর ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোটাররা আগামীর বাংলাদেশ পুনর্গঠনে তাদের মতামত দিয়েছেন। এখন অপেক্ষা ফল প্রকাশের।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow