বগুড়ায় করতোয়া নদী থেকে উদ্ধার নিখোঁজ ব্যক্তির মরদেহ

বগুড়ার শাজাহানপুর উপজেলায় নিখোঁজের দুই দিন পর করতোয়া নদী থেকে জাহিদুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার কচুয়াদহ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জাহিদুল ইসলাম উপজেলার জালশুকা মধ্যপাড়া এলাকার মৃত আলহাজ আজগরের ছেলে। নিহতের ছেলে রিয়াদ জানান, গত সোমবার থেকে তার বাবা নিখোঁজ ছিলেন। প্রায় দুই বছর আগে স্ট্রোক করার পর থেকে তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ করতোয়া নদী থেকে মরদেহটি উদ্ধার করে। তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

বগুড়ায় করতোয়া নদী থেকে উদ্ধার নিখোঁজ ব্যক্তির মরদেহ

বগুড়ার শাজাহানপুর উপজেলায় নিখোঁজের দুই দিন পর করতোয়া নদী থেকে জাহিদুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার কচুয়াদহ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জাহিদুল ইসলাম উপজেলার জালশুকা মধ্যপাড়া এলাকার মৃত আলহাজ আজগরের ছেলে।

নিহতের ছেলে রিয়াদ জানান, গত সোমবার থেকে তার বাবা নিখোঁজ ছিলেন। প্রায় দুই বছর আগে স্ট্রোক করার পর থেকে তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ করতোয়া নদী থেকে মরদেহটি উদ্ধার করে।

তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow