বগুড়ায় দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৮.৫৫ শতাংশ

বগুড়ার সাতটি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হওয়া এই ভোট উৎসবে দুপুর ১২টা পর্যন্ত জেলাজুড়ে গড়ে ৩৮ দশমিক ৫৫ শতাংশ ভোট পড়েছে। বগুড়া জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানিয়েছে, জেলার ৯৮৩টি কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। এখন পর্যন্ত কোথাও কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ও ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আসনভিত্তিক ভোটের হারে এখন পর্যন্ত সবচেয়ে এগিয়ে আছে বগুড়া-২ (শিবগঞ্জ), যেখানে ৪৫ শতাংশ ভোট পড়েছে। এছাড়া বগুড়া-১ আসনে ৩৬ দশমিক ৩৮, বগুড়া-৩ আসনে ৩৭ দশমিক ৩৭, বগুড়া-৪ আসনে ৩৮ দশমিক ৪৮, বগুড়া-৫ আসনে ৩৮ দশমিক ৪০, বগুড়া-৬ (সদর) আসনে ৩৭ দশমিক ৩৪ এবং বগুড়া-৭ আসনে ৪০ দশমিক ৯০ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান বলেন, সব কেন্দ্রে যথা সময়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। আমরা পরিস্থিতি সার্বক্

বগুড়ায় দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৮.৫৫ শতাংশ

বগুড়ার সাতটি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হওয়া এই ভোট উৎসবে দুপুর ১২টা পর্যন্ত জেলাজুড়ে গড়ে ৩৮ দশমিক ৫৫ শতাংশ ভোট পড়েছে। বগুড়া জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানিয়েছে, জেলার ৯৮৩টি কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। এখন পর্যন্ত কোথাও কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ও ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আসনভিত্তিক ভোটের হারে এখন পর্যন্ত সবচেয়ে এগিয়ে আছে বগুড়া-২ (শিবগঞ্জ), যেখানে ৪৫ শতাংশ ভোট পড়েছে। এছাড়া বগুড়া-১ আসনে ৩৬ দশমিক ৩৮, বগুড়া-৩ আসনে ৩৭ দশমিক ৩৭, বগুড়া-৪ আসনে ৩৮ দশমিক ৪৮, বগুড়া-৫ আসনে ৩৮ দশমিক ৪০, বগুড়া-৬ (সদর) আসনে ৩৭ দশমিক ৩৪ এবং বগুড়া-৭ আসনে ৪০ দশমিক ৯০ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান বলেন, সব কেন্দ্রে যথা সময়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। আমরা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছি। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট গ্রহণ চলছে। ছোটোখাটো ঘটনা ছাড়া তেমন গুরুতর কোনো ঘটনা বগুড়ায় ঘটেনি।

উল্লেখ্য, বগুড়ার সাতটি নির্বাচনি এলাকায় মোট ভোটারের সংখ্যা ২৯ লাখ ৫৭ হাজার ৪২৪ জন। দুপুর ১২টার পর কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এল.বি/এসএএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow