বগুড়ায় নিখোঁজের ৫ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জের তাড়াশে খালে ভাসমান অবস্থায় মিলন মিয়া নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  শুক্রবার (৭ আগস্ট) সকালে উপজেলার তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কে বেড়খালী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।  নিহত মিলন মিয়া গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমার বাড়ি জাঙ্গালিয়া গ্রামের সোলেমান আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাঠে কাজ করতে যাওয়া কৃষকরা খালে কচুরিপানার সঙ্গে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পরিবারের লোকজন এসে লাশ শনাক্ত করেন।  পরিবার সূত্রে জানা যায়, মিলন মিয়া গত ২ আগস্ট বগুড়া চারমাথা থেকে যাত্রী নিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা বেলতলা এলাকার দিকে রওনা হন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।  তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহ আলম বলেন, খবর পেয়ে আমরা নিহতের মরদেহ উদ্ধার করেছি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। 

বগুড়ায় নিখোঁজের ৫ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জের তাড়াশে খালে ভাসমান অবস্থায় মিলন মিয়া নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (৭ আগস্ট) সকালে উপজেলার তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কে বেড়খালী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত মিলন মিয়া গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমার বাড়ি জাঙ্গালিয়া গ্রামের সোলেমান আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাঠে কাজ করতে যাওয়া কৃষকরা খালে কচুরিপানার সঙ্গে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পরিবারের লোকজন এসে লাশ শনাক্ত করেন। 

পরিবার সূত্রে জানা যায়, মিলন মিয়া গত ২ আগস্ট বগুড়া চারমাথা থেকে যাত্রী নিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা বেলতলা এলাকার দিকে রওনা হন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। 

তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহ আলম বলেন, খবর পেয়ে আমরা নিহতের মরদেহ উদ্ধার করেছি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow