বগুড়ায় বাসে তল্লাশি, দেড় হাজার ইয়াবাসহ আটক ২

বগুড়ায় ঢাকা-রংপুর মহাসড়কে একটি এসি বাসে তল্লাশি চালিয়ে ১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে বগুড়া সদর উপজেলার গোকুল বাজার এলাকায় এই অভিযান চালানো হয়। সোমবার (২ ফেব্রুয়ারি) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জব্দকৃত মাদকসহ আসামিদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আটকরা হলেন, ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার কাজীহাট নেয়াবন্দর গ্রামের সলিম উদ্দিন (৩২) এবং ঠাকুরগাঁও সদর উপজেলার লাউথুতি গ্রামের রাশিদুল ইসলাম (২৬)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেল সোয়া ৪টার দিকে গোকুল বাজারের রিদওয়ান রাফিম এন্টারপ্রাইজ গ্যারেজের সামনে চেকপোস্ট বসানো হয়। এ সময় ঢাকা থেকে রংপুরগামী ‘রেজভী পরিবহন’ নামের একটি এসি বাস থামিয়ে তল্লাশি শুরু করেন ডিএনসি সদস্যরা। তল্লাশিকালে বাসের ভেতর থেকে ওই দুই যাত্রীকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে কমলা রঙ

বগুড়ায় বাসে তল্লাশি, দেড় হাজার ইয়াবাসহ আটক ২

বগুড়ায় ঢাকা-রংপুর মহাসড়কে একটি এসি বাসে তল্লাশি চালিয়ে ১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে বগুড়া সদর উপজেলার গোকুল বাজার এলাকায় এই অভিযান চালানো হয়।

সোমবার (২ ফেব্রুয়ারি) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জব্দকৃত মাদকসহ আসামিদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

আটকরা হলেন, ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার কাজীহাট নেয়াবন্দর গ্রামের সলিম উদ্দিন (৩২) এবং ঠাকুরগাঁও সদর উপজেলার লাউথুতি গ্রামের রাশিদুল ইসলাম (২৬)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেল সোয়া ৪টার দিকে গোকুল বাজারের রিদওয়ান রাফিম এন্টারপ্রাইজ গ্যারেজের সামনে চেকপোস্ট বসানো হয়। এ সময় ঢাকা থেকে রংপুরগামী ‘রেজভী পরিবহন’ নামের একটি এসি বাস থামিয়ে তল্লাশি শুরু করেন ডিএনসি সদস্যরা। তল্লাশিকালে বাসের ভেতর থেকে ওই দুই যাত্রীকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে কমলা রঙের ১ হাজার ৫০০ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

এল.বি/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow