বগুড়ায় বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানির নির্দেশ
বগুড়ার শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার তিনটি ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য এবং ভৌগোলিক পরিচিতির ভিত্তিতে নতুন নাম নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (২১ জুন) বিষয়টি নিশ্চিত করেছে জেলা প্রশাসক তৌফিকুর রহমান। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছেছে। চিঠিতে নবগঠিত ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পুনর্বিবেচনার জন্য গণশুনানি আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব স্বাক্ষরিত চিঠি পাওয়ার পর নির্দেশনা অনুযায়ী নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে। নতুন নাম চূড়ান্ত হলে তা গেজেট আকারে প্রকাশ করা হবে। তবে ‘স্বর্ণগ্রাম’ ইউনিয়নের নাম পরিবর্তনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। এর আগে, গত ১১ ও ১৪ জুন জেলা প্রশাসনের প্রজ্ঞাপনে শিবগঞ্জ উপজেলার পাঁচটি এবং নবগঠিত মোকামতলা উপজেলার আটটি ইউনিয়নের প্রশাসনিক পুনর্গঠন করা হয়। এতে ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’, ‘দিগন্ত’ ও ‘স্বর্ণগ্রাম’ নামে চারটি নতুন ইউনিয়ন গঠন করা হয়। তবে ‘মীর
বগুড়ার শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার তিনটি ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য এবং ভৌগোলিক পরিচিতির ভিত্তিতে নতুন নাম নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (২১ জুন) বিষয়টি নিশ্চিত করেছে জেলা প্রশাসক তৌফিকুর রহমান।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছেছে। চিঠিতে নবগঠিত ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পুনর্বিবেচনার জন্য গণশুনানি আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব স্বাক্ষরিত চিঠি পাওয়ার পর নির্দেশনা অনুযায়ী নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে। নতুন নাম চূড়ান্ত হলে তা গেজেট আকারে প্রকাশ করা হবে। তবে ‘স্বর্ণগ্রাম’ ইউনিয়নের নাম পরিবর্তনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।
এর আগে, গত ১১ ও ১৪ জুন জেলা প্রশাসনের প্রজ্ঞাপনে শিবগঞ্জ উপজেলার পাঁচটি এবং নবগঠিত মোকামতলা উপজেলার আটটি ইউনিয়নের প্রশাসনিক পুনর্গঠন করা হয়। এতে ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’, ‘দিগন্ত’ ও ‘স্বর্ণগ্রাম’ নামে চারটি নতুন ইউনিয়ন গঠন করা হয়। তবে ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নাম স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পারিবারিক পরিচয় এবং তাঁর দুই ছেলের নামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।
ইউনিয়নের নাম বিতর্কের মধ্যেই শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রস্তাবও স্থানীয়ভাবে সমালোচনার জন্ম দেয়। তবে এই নাম প্রস্তাবের আগেই প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিক্ষা সচিবকে চিঠি দিয়ে তাঁর নামে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের নামকরণ না করার অনুরোধ জানিয়েছিলেন।
এলবি/এফএ/জেআইএম
What's Your Reaction?