বগুড়ায় যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস

জুলাই পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে বগুড়ায় যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলের কেন্দ্রীয় নেতারা। বুধবার (৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির বগুড়া জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আল-ওয়াসি জীম। তিনি জানান, আগামী ১৪ ও ১৫ জুলাই বগুড়ায় অবস্থান করবেন কেন্দ্রীয় নেতারা। ১৪ জুলাই নওগাঁ থেকে দুপচাঁচিয়া হয়ে বগুড়ায় পৌঁছে মাটিডালী এলাকা থেকে পদযাত্রার প্রস্তুতি নেওয়া হবে। পরে মহানগরের কালিতলা থেকে জুলাই পদযাত্রা শুরু হবে। পদযাত্রাটি কালিতলা থেকে কাঁঠালতলা মোড়, নবাববাড়ী সড়ক অতিক্রম করে সাতমাথার জুলাই স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হবে। সেখানে সমাবেশের মাধ্যমে দিনের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হবে। কর্মসূচিতে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের পাশাপাশি এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমাম এবং কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক সাকিব মাহাদী উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন আয়োজকরা। বগুড়ার কর্মসূচি শেষে কেন্দ্রীয় নেতারা মোকামতলা হয়ে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে অনুষ্ঠিত জুলাই পদযাত্রাতে

বগুড়ায় যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস
জুলাই পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে বগুড়ায় যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলের কেন্দ্রীয় নেতারা। বুধবার (৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির বগুড়া জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আল-ওয়াসি জীম। তিনি জানান, আগামী ১৪ ও ১৫ জুলাই বগুড়ায় অবস্থান করবেন কেন্দ্রীয় নেতারা। ১৪ জুলাই নওগাঁ থেকে দুপচাঁচিয়া হয়ে বগুড়ায় পৌঁছে মাটিডালী এলাকা থেকে পদযাত্রার প্রস্তুতি নেওয়া হবে। পরে মহানগরের কালিতলা থেকে জুলাই পদযাত্রা শুরু হবে। পদযাত্রাটি কালিতলা থেকে কাঁঠালতলা মোড়, নবাববাড়ী সড়ক অতিক্রম করে সাতমাথার জুলাই স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হবে। সেখানে সমাবেশের মাধ্যমে দিনের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হবে। কর্মসূচিতে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের পাশাপাশি এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমাম এবং কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক সাকিব মাহাদী উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন আয়োজকরা। বগুড়ার কর্মসূচি শেষে কেন্দ্রীয় নেতারা মোকামতলা হয়ে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে অনুষ্ঠিত জুলাই পদযাত্রাতেও তারা অংশ নেবেন। অ্যাডভোকেট আল-ওয়াসি জীম বলেন, জুলাই পদযাত্রার পাশাপাশি স্থানীয় পর্যায়ের সম্ভাব্য নির্বাচনী প্রার্থী এবং সাধারণ মানুষের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের পরিচয় করিয়ে দেওয়ার উদ্যোগও থাকবে। কর্মসূচি সফল করতে শিগগিরই প্রস্তুতি সভা আয়োজন, কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ এবং বাস্তবায়ন কমিটি গঠন করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow