বগুড়ায় সাবেক স্বাচিপ নেতা ডা. মিশু গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান সংক্রান্ত মামলার আসামি ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) জেলা শাখার সাবেক সভাপতি ডা. সামির হোসেন মিশুকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১১টার দিকে বগুড়ার শেরপুরের ধুনট মোড় এলাকার একটি হোটেলে জন্মদিনের কেক কাটার সময় তাকে গ্রেফতার করো হয়। ডা. সামির হোসেন মিশু বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার মৃত ডা. সাফদার হোসেনের ছেলে। তিনি বগুড়া সদর উপজেলার সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং স্বাচিপ ও বঙ্গবন্ধু পরিষদ বগুড়া জেলা শাখার সাবেক সভাপতি ছিলেন। বর্তমানে তিনি বাগেরহাটের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএসটি) কর্মরত রয়েছেন। তিনি গরিবের ডাক্তার হিসেবেও পরিচিত। জানা গেছে, মঙ্গলবার রাতে শেরপুরের হোটেলে ডা. মিশুর জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। খবর পেয়ে শেরপুর থানা-পুলিশ সেখানে অভিযান চালায়। জন্মদিনের কেক কাটার প্রস্তুতি নেওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়। বগুড়া সদর থানায় তার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের সময় নাশকতার অভিযোগে একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন গ্রেফতারের বিষ

বগুড়ায় সাবেক স্বাচিপ নেতা ডা. মিশু গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান সংক্রান্ত মামলার আসামি ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) জেলা শাখার সাবেক সভাপতি ডা. সামির হোসেন মিশুকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১১টার দিকে বগুড়ার শেরপুরের ধুনট মোড় এলাকার একটি হোটেলে জন্মদিনের কেক কাটার সময় তাকে গ্রেফতার করো হয়।

ডা. সামির হোসেন মিশু বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার মৃত ডা. সাফদার হোসেনের ছেলে। তিনি বগুড়া সদর উপজেলার সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং স্বাচিপ ও বঙ্গবন্ধু পরিষদ বগুড়া জেলা শাখার সাবেক সভাপতি ছিলেন।

বর্তমানে তিনি বাগেরহাটের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএসটি) কর্মরত রয়েছেন। তিনি গরিবের ডাক্তার হিসেবেও পরিচিত।

জানা গেছে, মঙ্গলবার রাতে শেরপুরের হোটেলে ডা. মিশুর জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। খবর পেয়ে শেরপুর থানা-পুলিশ সেখানে অভিযান চালায়। জন্মদিনের কেক কাটার প্রস্তুতি নেওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়। বগুড়া সদর থানায় তার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের সময় নাশকতার অভিযোগে একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বগুড়া সদর থানার একটি মামলার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ডা. মিশুকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

এনএইচআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow