বগুড়ায় হচ্ছে ‘আরাফাত রহমান স্পোর্টস ভিলেজ’
তৃণমূল পর্যায় থেকে জাতীয় ও আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরি এবং উত্তরাঞ্চলে আধুনিক ক্রীড়া অবকাঠামো গড়ে তুলতে বগুড়ায় নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে ‘আরাফাত রহমান ন্যাশনাল প্যারা স্পোর্টস ভিলেজ’। সদর উপজেলার তিনমাথা এলাকায় পানি উন্নয়ন বোর্ডের যান্ত্রিক বিভাগের প্রায় ২০ একর জমিতে গড়ে তোলা হবে এই আধুনিক ক্রীড়া কমপ্লেক্স। এ উদ্যোগ বাস্তবায়নে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের কার্যালয় থেকে গত বুধবার (১২ আগস্ট) একটি আধাসরকারি পত্র জারি করা হয়েছে। পরদিন বৃহস্পতিবার (১৩ আগস্ট) বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান পত্রটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠান। পত্রে বগুড়া সদর উপজেলার তিনমাথা এলাকার পুরান বগুড়া ও বেলাইল মৌজায় পানি উন্নয়ন বোর্ডের যান্ত্রিক বিভাগের ২০ একর জমিতে ‘আরাফাত রহমান ন্যাশনাল প্যারা স্পোর্টস ভিলেজ, বগুড়া’ স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে গত ২ আগস্ট যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং স্থানী
তৃণমূল পর্যায় থেকে জাতীয় ও আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরি এবং উত্তরাঞ্চলে আধুনিক ক্রীড়া অবকাঠামো গড়ে তুলতে বগুড়ায় নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে ‘আরাফাত রহমান ন্যাশনাল প্যারা স্পোর্টস ভিলেজ’।
সদর উপজেলার তিনমাথা এলাকায় পানি উন্নয়ন বোর্ডের যান্ত্রিক বিভাগের প্রায় ২০ একর জমিতে গড়ে তোলা হবে এই আধুনিক ক্রীড়া কমপ্লেক্স।
এ উদ্যোগ বাস্তবায়নে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের কার্যালয় থেকে গত বুধবার (১২ আগস্ট) একটি আধাসরকারি পত্র জারি করা হয়েছে। পরদিন বৃহস্পতিবার (১৩ আগস্ট) বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান পত্রটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠান।
পত্রে বগুড়া সদর উপজেলার তিনমাথা এলাকার পুরান বগুড়া ও বেলাইল মৌজায় পানি উন্নয়ন বোর্ডের যান্ত্রিক বিভাগের ২০ একর জমিতে ‘আরাফাত রহমান ন্যাশনাল প্যারা স্পোর্টস ভিলেজ, বগুড়া’ স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে গত ২ আগস্ট যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়া মহানগরীর তিনমাথা এলাকায় প্রস্তাবিত স্পোর্টস জোনের জন্য নির্ধারিত জমি সরেজমিন পরিদর্শন করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, আরাফাত রহমান ন্যাশনাল প্যারা স্পোর্টস ভিলেজে থাকবে, আন্তর্জাতিক মানের ইনডোর ও আউটডোর খেলার মাঠ, জিমনেসিয়াম, সুইমিং পুল এবং অ্যাকাডেমিক ট্রেনিং সুবিধা। সব কিছুই মিলবে একই ছাদের নিচে। প্রত্যন্ত অঞ্চল ও মফস্বল শহরের উদীয়মান প্রতিভারা সঠিক অবকাঠামো ও আধুনিক কোচিংয়ের সুযোগ পেয়ে নিজেদের বিকাশ ঘটাতে পারবে।
জেলাভিত্তিক আধুনিক হাব তৈরি হলে জাতীয় ও আন্তর্জাতিক মানের আঞ্চলিক টুর্নামেন্ট নিয়মিত আয়োজন সম্ভব হবে। তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ, মাদক ও ডিজিটাল আসক্তি থেকে তরুণ সমাজকে দূরে সরিয়ে সুস্থ-সবল ও ক্রীড়ামুখী সমাজ গঠনে এটি কার্যকর ভূমিকা রাখবে।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘বগুড়া সবসময় ক্রীড়াঙ্গনে বিশেষ অবদান রেখে এসেছে। এখানে আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধাসম্পন্ন আধুনিক স্পোর্টস জোন গড়ে উঠলে তা কেবল উত্তরবঙ্গ নয়, পুরো দেশের ক্রীড়াঙ্গনে এক নতুন প্রাণচাঞ্চল্য এনে দেবে।’
তিনি আরও বলেন, ‘বগুড়া মহানগরীর তিন মাথা এলাকায় এই স্পোর্টস জোন নির্মিত হলে তা উত্তরাঞ্চলের সবচেয়ে বড় ও আধুনিক ক্রীড়া হাবে পরিণত হবে।’
এর আগে ২ আগস্ট বগুড়ার মমইন হোটেলে এক অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘ক্রীড়াক্ষেত্রে বৈষম্য দূর করে সারা দেশে সুষম ক্রীড়া অবকাঠামো গড়ে তুলতে প্রথম ধাপে বগুড়াসহ দেশের ১০টি অগ্রাধিকারপ্রাপ্ত স্থানে আধুনিক ‘স্পোর্টস জোন’ বা ‘স্পোর্টস ভিলেজ’ গড়ে তোলা হবে। পরে মেগা প্ল্যানের আওতায় আগামী ৫ বছরের মধ্যে দেশের সবকটি (৬৪টি) জেলায় এই স্পোর্টস জোন সম্প্রসারণ করার চূড়ান্ত পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।’
উল্লেখ্য, এ স্থানটিতে ২০ একর জমি রয়েছে। স্পোর্টস জোন করতে জমি প্রয়োজন হবে ১৩ একর। এর পরও ৭ একর জমি অবশিষ্ট থাকবে।
What's Your Reaction?