বগুড়ায় ১৬ বোতল ফেনসিডিলসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বগুড়ায় ১৬ বোতল ফেনসিডিলসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বগুড়া প্রতিনিধি: বগুড়ার সোনাতলা উপজেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-১২) এক অভিযানে ১৬ বোতল ফেনসিডিলসহ মো. জাকিরুল ইসলাম (৪০) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব সত্য নিশ্চিত করেন র‌্যাব-১২ সিপিএসসি বগুড়া স্কোয়াড্রন লীডার ও কোম্পানী কমান্ডার (এটিসি) ফিরোজ আহমেদ। এর আগে গত বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ফাজিলপুর দক্ষিণপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত জাকিরুল ইসলাম ওই গ্রামের মো. ইনসাফ আলীর ছেলে। র‍্যাব-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে জাকিরুল ইসলাম দীর্ঘদিন ধরে তার নিজ বসতবাড়িতে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল মজুদ রেখে কেনাবেচা করে আসছিলেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‍্যাব-১২-এর অধিনায়কের দিকনির্দেশনায় একটি চৌকস আভিযানিক দল বুধবার সন্ধ্যায় ওই বাড়িতে ঝটিকা অভিযান পরিচালনা করে। অভিযানকালে জাকিরুল ইসলামের হেফাজত থেকে ১৬ বোতল ফেনসিডিল, মাদক কেনাবেচার কাজে ব্যবহৃত ১টি স্মার্

বগুড়ায় ১৬ বোতল ফেনসিডিলসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বগুড়ায় ১৬ বোতল ফেনসিডিলসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বগুড়া প্রতিনিধি: বগুড়ার সোনাতলা উপজেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-১২) এক অভিযানে ১৬ বোতল ফেনসিডিলসহ মো. জাকিরুল ইসলাম (৪০) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব সত্য নিশ্চিত করেন র‌্যাব-১২ সিপিএসসি বগুড়া স্কোয়াড্রন লীডার ও কোম্পানী কমান্ডার (এটিসি) ফিরোজ আহমেদ। এর আগে গত বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ফাজিলপুর দক্ষিণপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত জাকিরুল ইসলাম ওই গ্রামের মো. ইনসাফ আলীর ছেলে।

র‍্যাব-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে জাকিরুল ইসলাম দীর্ঘদিন ধরে তার নিজ বসতবাড়িতে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল মজুদ রেখে কেনাবেচা করে আসছিলেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‍্যাব-১২-এর অধিনায়কের দিকনির্দেশনায় একটি চৌকস আভিযানিক দল বুধবার সন্ধ্যায় ওই বাড়িতে ঝটিকা অভিযান পরিচালনা করে। অভিযানকালে জাকিরুল ইসলামের হেফাজত থেকে ১৬ বোতল ফেনসিডিল, মাদক কেনাবেচার কাজে ব্যবহৃত ১টি স্মার্ট ফোন এবং ২টি সিমকার্ড জব্দ করা হয়।

র‍্যাব সূত্রে আরও জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আসামি একজন পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিত। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাতেই তাকে সোনাতলা থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow