বগুড়া ও শেরপুরে ভোটের মাঠে থাকছেন ৪ বিচারক

বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন উপলক্ষে বিভিন্ন নির্বাচনী অপরাধের দ্রুত বিচার করতে চারজন বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (৫ এপ্রিল) ইসির আইন শাখার কর্মকর্তারা এ তথ্য জানান। ইতোমধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছেন আইন শাখার উপ-সচিব মোহাম্মদ দিদার হোসাইন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বগুড়ায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান ও মো. কামাল হোসেন এবং শেরপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুলতান মাহমুদ মিলন ও মো. হাসান ভূইয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা গণপ্রতিনিধিত্ব আদেশ ও দি কোড অব ক্রিমিনাল প্রসিডিউরের ১৯০ সেকশন অনুযায়ী অপরাধ আমলে নিয়ে সংক্ষিপ্ত পদ্ধতিতে দ্রুত বিচার করবেন। একইসঙ্গে প্রতিবেদন কমিশনের পাঠাবেন। তারা ৭ থেকে ১১ এপ্রিল দায়িত্ব পালন করবেন। এছাড়া, দুই আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারকরাও একই পদ্ধতিতে বিচার কার্যক্রম পরিচালনা করতে পারবেন। নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে মাঠে রয়েছে ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, যারা প্রয়োজন অনুযায়ী কারাদণ্ড ও জরিমানা করতে পারবেন। উল্লেখ্য, ১২ ফেব্রুয়া

বগুড়া ও শেরপুরে ভোটের মাঠে থাকছেন ৪ বিচারক

বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন উপলক্ষে বিভিন্ন নির্বাচনী অপরাধের দ্রুত বিচার করতে চারজন বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (৫ এপ্রিল) ইসির আইন শাখার কর্মকর্তারা এ তথ্য জানান। ইতোমধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছেন আইন শাখার উপ-সচিব মোহাম্মদ দিদার হোসাইন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বগুড়ায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান ও মো. কামাল হোসেন এবং শেরপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুলতান মাহমুদ মিলন ও মো. হাসান ভূইয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে।

তারা গণপ্রতিনিধিত্ব আদেশ ও দি কোড অব ক্রিমিনাল প্রসিডিউরের ১৯০ সেকশন অনুযায়ী অপরাধ আমলে নিয়ে সংক্ষিপ্ত পদ্ধতিতে দ্রুত বিচার করবেন। একইসঙ্গে প্রতিবেদন কমিশনের পাঠাবেন। তারা ৭ থেকে ১১ এপ্রিল দায়িত্ব পালন করবেন।

এছাড়া, দুই আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারকরাও একই পদ্ধতিতে বিচার কার্যক্রম পরিচালনা করতে পারবেন। নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে মাঠে রয়েছে ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, যারা প্রয়োজন অনুযায়ী কারাদণ্ড ও জরিমানা করতে পারবেন।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসনে জয়ী হলেও একসঙ্গে দুটি আসনের সংসদ সদস্য থাকার বিধান না থাকায় তিনি ঢাকা-১৭ আসন রেখে ওই আসনটি ছেড়ে দেন। ফলে আসনটি শূন্য ঘোষণা করে নতুন তপশিল দেয় নির্বাচন কমিশন।

অপরদিকে ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় শেরপুর-৩ আসনের এক বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় ভোট স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে নতুন তপশিল ঘোষণা করে নির্বাচন আয়োজন করছে নির্বাচন কমিশন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow