বগুড়া ও শেরপুরে যত ভোটে জয় পেল বিএনপি
বগুড়া-৬ (সদর) ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের ভোটগ্রহণ শেষে বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এতে বিএনপি মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে জয় পেয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে সব কেন্দ্রের ফলাফল পাওয়া যায়। এতে বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা ও মাহমুদুল হক রুবেল তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে বড় ব্যবধানে জয় পান। বগুড়া-৬ (সদর) আসনের প্রাপ্ত ফলাফল অনুযায়ী, রেজাউল করিম বাদশা (বিএনপি) ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ২১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৬ হাজার ৯০৪ ভোট। অর্থাৎ বিএনপি মনোনীত প্রার্থী তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৭৬ হাজার ৩১১ বেশি ভোটের ব্যবধানে জয় পেয়েছেন। অন্যদিকে, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের ঘোষিত ফলাফল অনুযায়ী, মোট ১২৮টি কেন্দ্রের ফলাফলে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদুল হক রুবেল পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের জামায়াত প্রার্থী আলহাজ মাসুদুর রহমান মাসুদ পেয়েছেন ৪৭ হাজার ৫১ ভোট। অর্থাৎ বিএনপি মনোনীত প্রার
বগুড়া-৬ (সদর) ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের ভোটগ্রহণ শেষে বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এতে বিএনপি মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে জয় পেয়েছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে সব কেন্দ্রের ফলাফল পাওয়া যায়। এতে বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা ও মাহমুদুল হক রুবেল তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে বড় ব্যবধানে জয় পান।
বগুড়া-৬ (সদর) আসনের প্রাপ্ত ফলাফল অনুযায়ী, রেজাউল করিম বাদশা (বিএনপি) ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ২১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৬ হাজার ৯০৪ ভোট। অর্থাৎ বিএনপি মনোনীত প্রার্থী তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৭৬ হাজার ৩১১ বেশি ভোটের ব্যবধানে জয় পেয়েছেন।
অন্যদিকে, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের ঘোষিত ফলাফল অনুযায়ী, মোট ১২৮টি কেন্দ্রের ফলাফলে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদুল হক রুবেল পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের জামায়াত প্রার্থী আলহাজ মাসুদুর রহমান মাসুদ পেয়েছেন ৪৭ হাজার ৫১ ভোট। অর্থাৎ বিএনপি মনোনীত প্রার্থী তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লাখ ১৮ হাজার ৯৬৬ বেশি ভোটের ব্যবধানে জয় পেয়েছেন।
অপরদিকে, বগুড়া-৬ (সদর) আসনে ফুলকপি প্রতীকে আল আমিন তালুকদার পেয়েছেন ৫১২ ভোট এবং শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বাসদের কাঁচি প্রতিকের প্রার্থী মিজানুর রহমান পেয়েছেন ৪৮০ ভোট।
জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বগুড়া-৬ (সদর) আসনে ৪২ দশমিক ৫৮ শতাংশ এবং শেরপুর-৩ আসনের নির্বাচনে ৫০ দশমিক ৫২ শতাংশ ভোট পড়েছে।
এর আগে, সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এই আসনে ভোটগ্রহণ চলে। বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকেই কেন্দ্রগুলোতে গণনা শুরু হয়। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ক্রমান্বয়ে ফলাফল সংগ্রহ ও ঘোষণা করা হয়।
What's Your Reaction?