বগুড়া-৫ আসনে সুষম উন্নয়নের প্রতিশ্রুতি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের
বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সুষম উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন। জনগণের মুখোমুখি অনুষ্ঠানে চাঁদাবাজি ও মাদকমুক্ত শেরপুর গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তাঁরা।শনিবার (৭ ফেব্রুয়ারি) স্থানীয় বাসস্ট্যান্ডে ২টায় সুশাসনের জন্য নাগরিক (সুজন) বগুড়া জেলা ও শেরপুর উপজেলা শাখার উদ্যোগে জনগণের মুখোমুখি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চারজন প্রার্থীর মধ্যে তিনজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং বিএনপির প্রার্থী জিএম সিরাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।সুজনের শেরপুর উপজেলা কমিটির সভাপতি নিমাই ঘোষের সভাপতিত্বে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর প্রার্থী আলহাজ্ব দবিবুর রহমান, বিএনপি প্রার্থীর প্রতিনিধি রফিকুল ইসলাম মিন্টু, ইসলামী আন্দোলনের প্রার্থী মীর মাহমুদুর রহমান ও কমিউনিস্ট পার্টির প্রার্থী শিপন কুমার রবিদাস।প্রার্থীরা তাঁদের বক্তব্যে শেরপুরের উন্নয়ন ও সবার অধিকার প্রতিষ্ঠায় কাজ করার পাশাপাশি শেরপুর-ধুনটের উন্নয়ন, চাঁদাবাজি ও মাদকমুক্ত শেরপুর গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা বলেন। সংগঠনটির রাজশাহী বিভাগীয় প্রতিনিধি মিজানুর রহমান ও শেরপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্প
বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সুষম উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন। জনগণের মুখোমুখি অনুষ্ঠানে চাঁদাবাজি ও মাদকমুক্ত শেরপুর গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তাঁরা।
শনিবার (৭ ফেব্রুয়ারি) স্থানীয় বাসস্ট্যান্ডে ২টায় সুশাসনের জন্য নাগরিক (সুজন) বগুড়া জেলা ও শেরপুর উপজেলা শাখার উদ্যোগে জনগণের মুখোমুখি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চারজন প্রার্থীর মধ্যে তিনজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং বিএনপির প্রার্থী জিএম সিরাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সুজনের শেরপুর উপজেলা কমিটির সভাপতি নিমাই ঘোষের সভাপতিত্বে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর প্রার্থী আলহাজ্ব দবিবুর রহমান, বিএনপি প্রার্থীর প্রতিনিধি রফিকুল ইসলাম মিন্টু, ইসলামী আন্দোলনের প্রার্থী মীর মাহমুদুর রহমান ও কমিউনিস্ট পার্টির প্রার্থী শিপন কুমার রবিদাস।
প্রার্থীরা তাঁদের বক্তব্যে শেরপুরের উন্নয়ন ও সবার অধিকার প্রতিষ্ঠায় কাজ করার পাশাপাশি শেরপুর-ধুনটের উন্নয়ন, চাঁদাবাজি ও মাদকমুক্ত শেরপুর গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা বলেন। সংগঠনটির রাজশাহী বিভাগীয় প্রতিনিধি মিজানুর রহমান ও শেরপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আইয়ুব আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সুজনের বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম তুহিন, সংগঠক চপল মিঞা, সুজন বন্ধুর জেলা শাখার সমন্বয়কারী শামসেদ মুরশিদা সুমা।
জনগণের মুখোমুখি অনুষ্ঠানে উপস্থিত ভোটাররা প্রত্যেক প্রার্থীকে তিনটি করে প্রশ্ন করেন। প্রার্থীরা এসব প্রশ্নের উত্তর দেন। শেষে উপস্থিত ভোটাররা সৎ, যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
What's Your Reaction?