বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচন : ভোটার নম্বর জানা যাবে যেভাবে

ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ আসনে উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন বৃহস্পতিবার (৯ এপ্রিল) অনুষ্ঠিত হবে। ভোটারদের ভোটদানের সুবিধার্থে নির্ভুলভাবে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানার জন্য দুটি সহজ পদ্ধতি চালু করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। বুধবার (৮ এপ্রিল) নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক গণমাধ্যমেকে এ বিষয়ে নিশ্চিত করে বিস্তারিত বর্ণণা দিয়েছেন।   পদ্ধতি-১ (Smart Election Management BD অ্যাপ): ভোটাররা Smart Election Management BD অ্যাপের মাধ্যমে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন। এজন্য ভোটারকে Play Store বা App Store থেকে Smart Election Management BD অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করতে হবে। অ্যাপটি ইনস্টলের পর ড্যাশবোর্ড থেকে 'ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন' সিলেক্ট করে ‘ভোটকেন্দ্র খুঁজুন’ অপশনে ক্লিক করতে হবে। এরপর এনআইডি নম্বর ও জন্ম তারিখ ইনপুট দিয়ে অনুসন্ধান করলে ভোটার নম্বর, ভোটার ক্রমিক নম্বর, ভোটকেন্দ্রের নাম ও কেন্দ্রের ঠিকানা প্রদর্শিত হবে।   পদ্ধতি-২ (হটলাইন নম্বর ১০৫) : ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানার জন্য বাংলাদেশের যে কো

বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচন : ভোটার নম্বর জানা যাবে যেভাবে
ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ আসনে উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন বৃহস্পতিবার (৯ এপ্রিল) অনুষ্ঠিত হবে। ভোটারদের ভোটদানের সুবিধার্থে নির্ভুলভাবে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানার জন্য দুটি সহজ পদ্ধতি চালু করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। বুধবার (৮ এপ্রিল) নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক গণমাধ্যমেকে এ বিষয়ে নিশ্চিত করে বিস্তারিত বর্ণণা দিয়েছেন।   পদ্ধতি-১ (Smart Election Management BD অ্যাপ): ভোটাররা Smart Election Management BD অ্যাপের মাধ্যমে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন। এজন্য ভোটারকে Play Store বা App Store থেকে Smart Election Management BD অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করতে হবে। অ্যাপটি ইনস্টলের পর ড্যাশবোর্ড থেকে 'ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন' সিলেক্ট করে ‘ভোটকেন্দ্র খুঁজুন’ অপশনে ক্লিক করতে হবে। এরপর এনআইডি নম্বর ও জন্ম তারিখ ইনপুট দিয়ে অনুসন্ধান করলে ভোটার নম্বর, ভোটার ক্রমিক নম্বর, ভোটকেন্দ্রের নাম ও কেন্দ্রের ঠিকানা প্রদর্শিত হবে।   পদ্ধতি-২ (হটলাইন নম্বর ১০৫) : ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানার জন্য বাংলাদেশের যে কোনো ভোটার হটলাইন নম্বর ১০৫-এ কল করতে পারবেন। এ পদ্ধতিতে তথ্য জানতে ভোটারের এনআইডি নম্বর ও জন্ম তারিখ প্রয়োজন। এজন্য এসব তথ্য হাতে নিয়ে হটলাইন নম্বর ১০৫-এ কল করতে হবে। এদিকে, ভোটের নিরাপত্তায় সেনাবাহিনীর স্ট্রাইকিং ফোর্স হিসেবে ১৪০ জন সদস্য, বিজিবি ১৬ প্লাটুন (৩২৮ জন), রবের ১৪টিম (১৩৫ জন), পুলিশ ১১৫৫ জন ও আনসার ভিডিপি ১৭০৪ জন সদস্য নিয়োজিত রয়েছে। এছাড়া, ভোটকেন্দ্রে সাধারণ ও গুরুত্বপূর্ণ বিবেচনায় বিভিন্ন বাহিনীর ১৮ থেকে ২০ জন নিরাপত্তা সদস্য থাকছে। নির্বাহী ও বিচারিক হাকিম নিয়োজিত রয়েছে ৩৬ জন। ইসির নিজস্ব পযবেক্ষক মোতায়েন থাকছে ১৮ জন করে। এছাড়া স্থানীয় সংস্থার পযবেক্ষক আছে চার শতাধিক। উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৯৯ আসনের ভোট হয়। এসময় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দুটি আসনে নির্বাচিত হন। এর মধ্যে বগুড়া-৬ আসন তিনি ছেড়ে দেওয়ায় এখন উপ-নির্বাচন করতে হচ্ছে ইসিকে। আর তফসিল ঘোষণার পর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মৃত্যু হওয়ার শেরপুর-৩ আসনে সাধারণ নির্বাচন হচ্ছে। গণভোটে ‘হ্যাঁ’ আগেই জয়যুক্ত হওয়ার এখন আর ভোট হবে না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow