বঙ্গাব্দ ১৪৩৩ বরণ করল কিডস টাইম

দেশের জনপ্রিয় আফটার-স্কুল প্রোগ্রাম কিডস টাইম শিশুদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে বঙ্গাব্দ ১৪৩৩ বরণ করেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে আনন্দমুখর শোভাযাত্রার মধ্য দিয়ে ধানমন্ডি ও উত্তরা শাখায় বর্ণিল বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।   অনুষ্ঠানে ফেস পেইন্টিং, নাচ, গান, অভিনয়, যেমন খুশি তেমন সাজো এবং মুড়ি-মুড়কি খাওয়াসহ নানা আয়োজন ছিল। এতে শিশু ও অভিভাবকরা অংশ নেন। কিডস টাইমের প্রতিষ্ঠাতা তাহমিনা রহমান বলেন, শিশুদের মানসিক বিকাশ ও সৃজনশীলতা বাড়াতে নিজস্ব সংস্কৃতির চর্চা অত্যন্ত জরুরি। এসব বিষয় বিবেচনায় রেখেই আমরা এ বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করেছি।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow