‘বঙ্গ মিডিয়া’র গ্রাফিক্স ডিজাইনারকে অপহরণ, প্রযোজকের বিরুদ্ধে মামলা

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় চাকরির ইন্টারভিউয়ের নামে ওটিটি প্লাটফর্ম ‘বঙ্গ মিডিয়া’র গ্রাফিক্স ডিজাইনারকে ডেকে নিয়ে মারধর এবং ব্যাংক চেকে জোরপূর্বক স্বাক্ষর করিয়ে নেওয়ার অভিযোগে নাট্য প্রযোজক মো. রফিকুর রহমান খান ওরফে রাসেল খানের (ডাকনাম রাসেল খান) বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালতে ভুক্তভোগী গ্রাফিক্স ডিজাইনার মো. রিজন মিয়া বাদী হয়ে মামলাটি করেন। মামলাটি আমলে নিয়ে ডিবি পুলিশকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন আদালত।  বাদীপক্ষের আইনজীবী ইসফাকুর রহমান গালিব বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে বলেন, মামলার আবেদনে মো. রফিকুর রহমান খানকে প্রধান আসামি করা হয়েছে। তার ডাক নাম রাসেল খান। তিনি একজন নাট্য প্রযোজক। বিগ সিটি ড্রামা ইউটিউব চ্যানেলের মালিক। ভুক্তভোগী ন্যায়বিচার চেয়েছেন। ডিবি মামলাটি তদন্ত করছে। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ৫/৬ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে বাদী মো. রিজন মিয়া অভিযোগ করে বলেন, তিনি একজন পেশাদার গ্রাফিক্স ডিজাইনার হিসেবে ‘বঙ্গ  মিডিয়া’তে কর্মরত আছেন। মামলার প্রধান আসামি রফিকুর রহমান খান ফেসবুক ম

‘বঙ্গ মিডিয়া’র গ্রাফিক্স ডিজাইনারকে অপহরণ, প্রযোজকের বিরুদ্ধে মামলা

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় চাকরির ইন্টারভিউয়ের নামে ওটিটি প্লাটফর্ম ‘বঙ্গ মিডিয়া’র গ্রাফিক্স ডিজাইনারকে ডেকে নিয়ে মারধর এবং ব্যাংক চেকে জোরপূর্বক স্বাক্ষর করিয়ে নেওয়ার অভিযোগে নাট্য প্রযোজক মো. রফিকুর রহমান খান ওরফে রাসেল খানের (ডাকনাম রাসেল খান) বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালতে ভুক্তভোগী গ্রাফিক্স ডিজাইনার মো. রিজন মিয়া বাদী হয়ে মামলাটি করেন। মামলাটি আমলে নিয়ে ডিবি পুলিশকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন আদালত। 

বাদীপক্ষের আইনজীবী ইসফাকুর রহমান গালিব বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে বলেন, মামলার আবেদনে মো. রফিকুর রহমান খানকে প্রধান আসামি করা হয়েছে। তার ডাক নাম রাসেল খান। তিনি একজন নাট্য প্রযোজক। বিগ সিটি ড্রামা ইউটিউব চ্যানেলের মালিক। ভুক্তভোগী ন্যায়বিচার চেয়েছেন। ডিবি মামলাটি তদন্ত করছে। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ৫/৬ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বাদী মো. রিজন মিয়া অভিযোগ করে বলেন, তিনি একজন পেশাদার গ্রাফিক্স ডিজাইনার হিসেবে ‘বঙ্গ  মিডিয়া’তে কর্মরত আছেন। মামলার প্রধান আসামি রফিকুর রহমান খান ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে বাদীর সাথে যোগাযোগ করেন এবং তাকে একটি প্রতিষ্ঠানে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে চাকরির প্রস্তাব দেন। গত ৩০ এপ্রিল, রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে মৌখিক সাক্ষাৎকারের কথা বলে রিজন মিয়াকে বসুন্ধরা আবাসিক এলাকার ডি-ব্লকের ৪ নম্বর রোডের ৪২ নম্বর বাসায় ডাকা হয়।

বাদীর অভিযোগ, ওই বাসায় পৌঁছানোর পর আসামিরা তাকে একটি কক্ষে আটকে ফেলে এবং এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে জখম করে। একপর্যায়ে প্রাণনাশের হুমকি দিয়ে তার কাছ থেকে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়। এরপর আসামিরা জোরপূর্বক বাদীর বাসা থেকে তার ব্যবহৃত ইস্টার্ন ব্যাংক পিএলসি-এর সাতটি ব্ল্যাংক চেক আনিয়ে নেয় এবং সেগুলোতে সই করতে বাধ্য করে।

বাদী রিজন মিয়া এজাহারে আরও জানান, ঘটনার পর তিনি ভাটারা থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ তাকে আদালতে মামলা করার পরামর্শ দেয়। এরপর তিনি আইনজীবীর মাধ্যমে আদালতের এসে মামলাটি করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow