বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা
বিশ্বকাপের গ্রুপ ‘আই’-এ ফ্রান্স ও ইরাকের মধ্যকার ম্যাচে বাধা হয়ে দাঁড়াল বৈরী আবহাওয়া। বজ্রঝড়ের আশঙ্কায় প্রথমার্ধ শেষে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে ম্যাচটি। খেলা বন্ধ হওয়ার আগে অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল ফ্রান্স।
সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ শেষ হওয়ার পর বজ্রপাতের আশঙ্কা দেখা দিলে খেলোয়াড়দের ড্রেসিংরুমে পাঠানো হয়। একই সঙ্গে দর্শকদেরও নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এর আগে খারাপ আবহাওয়ার কারণে ম্যাচ শুরুর আগেই স্টেডিয়ামের গেট খুলতে প্রায় ৪০ মিনিট দেরি হয়েছিল। আয়োজকরা তখন দর্শকদের স্টেডিয়ামে না আসার পরামর্শও দিয়েছিলেন। তবে পরে পরিস্থিতির উন্নতি হলে ম্যাচ শুরু হয়।
বিরতির আগে ম্যাচে ১-০ গোলে এগিয়ে আছে ফ্রান্স। ১৪ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। প্রথমার্ধে বলের দখল ও আক্রমণে আধিপত্য ছিল ফরাসিদেরই।
উল্লেখ্য, মার্কিন নিরাপত্তা নীতিমালা অনুযায়ী, স্টেডিয়ামের ৮ মাইলের মধ্যে বজ্রপাত শনাক্ত হলে খেলা অবিলম্বে বন্ধ রাখতে হয়। শেষ বজ্রপাতে
বিশ্বকাপের গ্রুপ ‘আই’-এ ফ্রান্স ও ইরাকের মধ্যকার ম্যাচে বাধা হয়ে দাঁড়াল বৈরী আবহাওয়া। বজ্রঝড়ের আশঙ্কায় প্রথমার্ধ শেষে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে ম্যাচটি। খেলা বন্ধ হওয়ার আগে অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল ফ্রান্স।
সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ শেষ হওয়ার পর বজ্রপাতের আশঙ্কা দেখা দিলে খেলোয়াড়দের ড্রেসিংরুমে পাঠানো হয়। একই সঙ্গে দর্শকদেরও নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এর আগে খারাপ আবহাওয়ার কারণে ম্যাচ শুরুর আগেই স্টেডিয়ামের গেট খুলতে প্রায় ৪০ মিনিট দেরি হয়েছিল। আয়োজকরা তখন দর্শকদের স্টেডিয়ামে না আসার পরামর্শও দিয়েছিলেন। তবে পরে পরিস্থিতির উন্নতি হলে ম্যাচ শুরু হয়।
বিরতির আগে ম্যাচে ১-০ গোলে এগিয়ে আছে ফ্রান্স। ১৪ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। প্রথমার্ধে বলের দখল ও আক্রমণে আধিপত্য ছিল ফরাসিদেরই।
উল্লেখ্য, মার্কিন নিরাপত্তা নীতিমালা অনুযায়ী, স্টেডিয়ামের ৮ মাইলের মধ্যে বজ্রপাত শনাক্ত হলে খেলা অবিলম্বে বন্ধ রাখতে হয়। শেষ বজ্রপাতের পর অন্তত ৩০ মিনিট পর্যন্ত নতুন করে কোনও বজ্রপাত না হলে ম্যাচ আবার শুরু করা যায়।