বজ্রঝড়ে স্থগিত ফ্রান্স-ইরাক ম্যাচ, দর্শকদের নিরাপদে যাওয়ার আহ্বান
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্বে ফ্রান্স ও ইরাকের মধ্যকার ম্যাচটি বিরতির পর আর সময়মতো শুরু করা সম্ভব হয়নি। ফিলাডেলফিয়া স্টেডিয়ামের আশপাশে বজ্রপাত ও প্রতিকূল আবহাওয়ার কারণে ম্যাচটি সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে ফিফা। প্রথমার্ধ শেষে কিলিয়ান এমবাপের দুর্দান্ত গোলে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল ফ্রান্স; কিন্তু দ্বিতীয়ার্ধ শুরুর আগেই ফিলাডেলফিয়ার আকাশে কালো মেঘ, প্রবল বৃষ্টি, বজ্রপাত ও ঝড়ো আবহাওয়া পরিস্থিতিকে জটিল করে তোলে। ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, স্টেডিয়ামের আশপাশে বজ্রপাতের ঝুঁকি থাকায় খেলোয়াড়, কর্মকর্তা ও দর্শকদের নিরাপত্তার স্বার্থে ম্যাচ স্থগিত করা হয়েছে। শুরুতে ৩০ মিনিটের বিরতি ঘোষণা করা হলেও পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ফিফার বিবৃতিতে বলা হয়, ‘প্রতিকূল আবহাওয়া ও স্টেডিয়ামের আশপাশে বজ্রপাতের ঝুঁকির কারণে ফ্রান্স ও ইরাকের ম্যাচটি স্থগিত করা হয়েছে। নিরাপদ পরিবেশ নিশ্চিত হলেই খেলা পুনরায় শুরু হবে। সকলের নিরাপত্তাই ফিফার সর্বোচ্চ অগ্রাধিকার।’ এদিকে ফিলাডেলফিয়া স্টেডিয়াম কর্তৃপক্ষও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি বার্তা প্রকাশ করে। সেখানে বলা হয়, ‘ফ্রা
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্বে ফ্রান্স ও ইরাকের মধ্যকার ম্যাচটি বিরতির পর আর সময়মতো শুরু করা সম্ভব হয়নি। ফিলাডেলফিয়া স্টেডিয়ামের আশপাশে বজ্রপাত ও প্রতিকূল আবহাওয়ার কারণে ম্যাচটি সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে ফিফা।
প্রথমার্ধ শেষে কিলিয়ান এমবাপের দুর্দান্ত গোলে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল ফ্রান্স; কিন্তু দ্বিতীয়ার্ধ শুরুর আগেই ফিলাডেলফিয়ার আকাশে কালো মেঘ, প্রবল বৃষ্টি, বজ্রপাত ও ঝড়ো আবহাওয়া পরিস্থিতিকে জটিল করে তোলে।
ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, স্টেডিয়ামের আশপাশে বজ্রপাতের ঝুঁকি থাকায় খেলোয়াড়, কর্মকর্তা ও দর্শকদের নিরাপত্তার স্বার্থে ম্যাচ স্থগিত করা হয়েছে। শুরুতে ৩০ মিনিটের বিরতি ঘোষণা করা হলেও পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
ফিফার বিবৃতিতে বলা হয়, ‘প্রতিকূল আবহাওয়া ও স্টেডিয়ামের আশপাশে বজ্রপাতের ঝুঁকির কারণে ফ্রান্স ও ইরাকের ম্যাচটি স্থগিত করা হয়েছে। নিরাপদ পরিবেশ নিশ্চিত হলেই খেলা পুনরায় শুরু হবে। সকলের নিরাপত্তাই ফিফার সর্বোচ্চ অগ্রাধিকার।’
এদিকে ফিলাডেলফিয়া স্টেডিয়াম কর্তৃপক্ষও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি বার্তা প্রকাশ করে। সেখানে বলা হয়, ‘ফ্রান্স বনাম ইরাক ম্যাচের দ্বিতীয়ার্ধ প্রতিকূল আবহাওয়ার কারণে বিলম্বিত হয়েছে। নিরাপদ ঘোষণা করা হলে খেলা পুনরায় শুরু হবে। দর্শকদের নিজ নিজ আশ্রয়স্থলে অবস্থান করার অনুরোধ করা হচ্ছে।’
বিবিসি জানিয়েছে, মাঠে এখন এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যে বৃষ্টি প্রায় পুরোপুরি থেমে গেছে। কিন্তু আবহাওয়ার পূর্বাভাসে এখনো বজ্রঝড়ের শঙ্কা থাকায় ম্যাচটি দ্রুতই শুরু করা যাচ্ছে না।
ফিলাডেলফিয়া স্টেডিয়ামের বড় পর্দায় ভেসে ওঠা বার্তা, ‘প্রতিকূল আবহাওয়া পরিস্থিতির কারণে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে দেরি হচ্ছে। পরিবেশ নিরাপদ মনে হলেই খেলা পুনরায় শুরু হবে। দর্শকদের যার যার অবস্থানে নিরাপদে আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।’
ঝড় ও বজ্রপাতের কারণে স্টেডিয়ামের গ্যালারির বড় অংশ খালি হয়ে যায়। নিরাপত্তাজনিত কারণে দর্শকদের স্টেডিয়ামের অভ্যন্তরীণ নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। খেলোয়াড়রাও ড্রেসিংরুমে অবস্থান নেন।
ম্যাচের প্রথমার্ধে ইরাক প্রত্যাশার চেয়ে অনেক বেশি প্রতিরোধ গড়ে তুলেছিল। ফ্রান্স বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখালেও ইরাকি রক্ষণভাগ ছিল বেশ সংগঠিত।
১৪তম মিনিটে মাইকেল ওলিসের পাস থেকে গোল করেন কিলিয়ান এমবাপ্পে। বক্সের বাইরে থেকে নেওয়া তার শক্তিশালী বাঁ পায়ের শট গোলরক্ষককে কোনো সুযোগই দেয়নি। বিশ্বকাপে এটি এমবাপের ১৫তম গোল, যা তাকে ইতিহাসের অন্যতম সেরা গোলদাতাদের কাতারে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে।
এর আগে দিনের অন্য ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে লিওনেল মেসি বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১৮-তে উন্নীত করেছেন। ফলে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় মেসির পেছনে ধাওয়া চালিয়ে যাচ্ছেন এমবাপ্পে।
আইএইচএস/
What's Your Reaction?