বজ্রপাতে কৃষকের মৃত্যু, স্ত্রীসহ আহত ২ ‎

‎কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্ত্রীসহ আরও দুই নারী আহত হয়েছেন। শনিবার (২৩ মে) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। ‎নিহত মহব্বত খা (৩৬) বাহাদুরপুর গ্রামের বাসিন্দা ও জমরুত খার ছেলে। তিনি তিন ছেলে সন্তানের জনক। ‎স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায়। এসময় বাড়ির সামনে ধানের খলায় কাজ করছিলেন মহব্বত খা। বৃষ্টির আশঙ্কায় ধান স্তূপ করতে গেলে আকস্মিক বজ্রপাতের শিকার হন তিনি। বজ্রপাতের সঙ্গে সঙ্গেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ‎পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এছাড়া বজ্রপাতের এ ঘটনায় আহত হন মহব্বত খার স্ত্রী রুমা বেগম। তার ডান হাত পুড়ে গেছে বলে জানা গেছে। এছাড়া মর্জিনা নামে এক বৃদ্ধার দুই পা দগ্ধ হয়েছে। আহতদের উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. বদরুদ্দোজা বলেন, এক জন নিহত ও আহত হয়েছেন কয়েকজন। তাদের বাড়িতে কাগজ পাঠিয়েছি। তাৎক্ষণিক নিহতকে ২৫ হাজার টাকা ও আহতদের সাড়ে ৭ হাজার ক

বজ্রপাতে কৃষকের মৃত্যু, স্ত্রীসহ আহত ২ ‎
‎কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্ত্রীসহ আরও দুই নারী আহত হয়েছেন। শনিবার (২৩ মে) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। ‎নিহত মহব্বত খা (৩৬) বাহাদুরপুর গ্রামের বাসিন্দা ও জমরুত খার ছেলে। তিনি তিন ছেলে সন্তানের জনক। ‎স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায়। এসময় বাড়ির সামনে ধানের খলায় কাজ করছিলেন মহব্বত খা। বৃষ্টির আশঙ্কায় ধান স্তূপ করতে গেলে আকস্মিক বজ্রপাতের শিকার হন তিনি। বজ্রপাতের সঙ্গে সঙ্গেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ‎পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এছাড়া বজ্রপাতের এ ঘটনায় আহত হন মহব্বত খার স্ত্রী রুমা বেগম। তার ডান হাত পুড়ে গেছে বলে জানা গেছে। এছাড়া মর্জিনা নামে এক বৃদ্ধার দুই পা দগ্ধ হয়েছে। আহতদের উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. বদরুদ্দোজা বলেন, এক জন নিহত ও আহত হয়েছেন কয়েকজন। তাদের বাড়িতে কাগজ পাঠিয়েছি। তাৎক্ষণিক নিহতকে ২৫ হাজার টাকা ও আহতদের সাড়ে ৭ হাজার করে বরাদ্দ দেওয়া হবে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow