বজ্রপাতে প্রাণ গেল রাজমিস্ত্রির
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ঝড়ের সময় বজ্রপাতে আব্দুর রহমান (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মার্চ) রাতে উপজেলার পত্তন ইউনিয়নের টান মনিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান টান মনিপুর গ্রামের হেবজু মিয়ার ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে আকস্মিক ঝোড়ো বাতাসের সঙ্গে বৃষ্টি শুরু হয়। ওই সময় আব্দুর রহমান বাড়ির পাশের পুকুর পাড়ে অবস্থান করছিলেন। বৃষ্টি থেকে বাঁচতে দ্রুত বাড়িতে ফেরার চেষ্টা করার সময় হঠাৎ বজ্রাঘাতের শিকার হন তিনি। বজ্রপাতের তীব্রতায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে হঠাৎ আবহাওয়া খারাপ হলে এবং বজ্রসহ বৃষ্টি শুরু হলে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের পরিবারের সঙ্গে কথা বলে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অকাল এই মৃত্যুতে নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ঝড়ের সময় বজ্রপাতে আব্দুর রহমান (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মার্চ) রাতে উপজেলার পত্তন ইউনিয়নের টান মনিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান টান মনিপুর গ্রামের হেবজু মিয়ার ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে আকস্মিক ঝোড়ো বাতাসের সঙ্গে বৃষ্টি শুরু হয়। ওই সময় আব্দুর রহমান বাড়ির পাশের পুকুর পাড়ে অবস্থান করছিলেন। বৃষ্টি থেকে বাঁচতে দ্রুত বাড়িতে ফেরার চেষ্টা করার সময় হঠাৎ বজ্রাঘাতের শিকার হন তিনি। বজ্রপাতের তীব্রতায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে হঠাৎ আবহাওয়া খারাপ হলে এবং বজ্রসহ বৃষ্টি শুরু হলে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের পরিবারের সঙ্গে কথা বলে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করে।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অকাল এই মৃত্যুতে নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
What's Your Reaction?