বজ্রপাতে বাড়ির ছাদেই প্রাণ গেলো শান্তর
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বজ্রপাতে শান্ত (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নাহিদ নামের আরও এক যুবক আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার নান্দবারে গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শান্ত ওই গ্রামের জাহাঙ্গীরের ছেলে। নিহতের স্বজনরা জানান, সন্ধ্যার আগে ঝড়ো হাওয়ার সময় শান্ত ও নাহিদ একটি বাড়ির ছাদের ওপর অবস্থান করছিলেন। এ সময় বজ্রপাত হলে পাশের একটি গাছে আগুন ধরে যায়। একই সঙ্গে বজ্রপাতে দুজন আহত হন। পরে দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে শান্ত মারা যান। আহত নাহিদ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ফারহানা ওয়াহিদ তানি বিষয়টি নিশ্চিত করেছেন। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, বজ্রপাতে শান্ত নামে এক যুবকের মৃত্যুর খবর পেয়েছি। মরদেহ বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রয়েছে। হুসাইন মালিক/কেএইচকে/জেআইএম
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বজ্রপাতে শান্ত (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নাহিদ নামের আরও এক যুবক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার নান্দবারে গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শান্ত ওই গ্রামের জাহাঙ্গীরের ছেলে।
নিহতের স্বজনরা জানান, সন্ধ্যার আগে ঝড়ো হাওয়ার সময় শান্ত ও নাহিদ একটি বাড়ির ছাদের ওপর অবস্থান করছিলেন। এ সময় বজ্রপাত হলে পাশের একটি গাছে আগুন ধরে যায়। একই সঙ্গে বজ্রপাতে দুজন আহত হন। পরে দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে শান্ত মারা যান। আহত নাহিদ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ফারহানা ওয়াহিদ তানি বিষয়টি নিশ্চিত করেছেন।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, বজ্রপাতে শান্ত নামে এক যুবকের মৃত্যুর খবর পেয়েছি। মরদেহ বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রয়েছে।
হুসাইন মালিক/কেএইচকে/জেআইএম
What's Your Reaction?