বজ্রপাতে মাঠেই প্রাণ গেলো কৃষকের
বরগুনা সদরে মাঠে কাজের সময় বজ্রপাতে মো. মহিউদ্দিন (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ৬ নম্বর বুড়িরচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মস্তুকটানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিউদ্দিন ওই এলাকার মো. সেকান্দারের ছেলে। স্থানীয়রা জানায়, সকালে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। এ সময় মহিউদ্দিন জমিতে কোদাল দিয়ে মাটি কাটার কাজ করছিলেন। বৃষ্টির সঙ্গে সঙ্গে শুরু হয় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন। পরে প্রতিবেশীরা দ্রুত তাকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের প্রতিবেশী আব্দুর রহমান জানান, বৃষ্টির সময় মহিউদ্দিন মাঠে কাজ করছিলেন। আমরা রাস্তায় দাঁড়িয়ে ছিলাম। বিকট শব্দে একটি বজ্রপাত হলে সে মাটিতে পড়ে যায়। পরে তাকে নিয়ে হাসপাতালে এসেছি। কিন্তু চিকিৎসক মহিউদ্দিনকে মৃত ঘোষণা করেন। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম বলেন, বজ্রপাতে কৃষকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নুরুল আহাদ অনিক/এএইচ/জেআইএম
বরগুনা সদরে মাঠে কাজের সময় বজ্রপাতে মো. মহিউদ্দিন (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ৬ নম্বর বুড়িরচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মস্তুকটানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহিউদ্দিন ওই এলাকার মো. সেকান্দারের ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। এ সময় মহিউদ্দিন জমিতে কোদাল দিয়ে মাটি কাটার কাজ করছিলেন। বৃষ্টির সঙ্গে সঙ্গে শুরু হয় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন।
পরে প্রতিবেশীরা দ্রুত তাকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের প্রতিবেশী আব্দুর রহমান জানান, বৃষ্টির সময় মহিউদ্দিন মাঠে কাজ করছিলেন। আমরা রাস্তায় দাঁড়িয়ে ছিলাম। বিকট শব্দে একটি বজ্রপাত হলে সে মাটিতে পড়ে যায়। পরে তাকে নিয়ে হাসপাতালে এসেছি। কিন্তু চিকিৎসক মহিউদ্দিনকে মৃত ঘোষণা করেন।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম বলেন, বজ্রপাতে কৃষকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
নুরুল আহাদ অনিক/এএইচ/জেআইএম
What's Your Reaction?