বনশ্রীতে মাদরাসা থেকে গলায় গামছা প্যাঁচানো শিশুর মরদেহ উদ্ধার

রাজধানীর বনশ্রীতে একটি মাদরাসার টয়লেট থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই শিশুর নাম মো. আব্দুল্লাহ (১০)। মঙ্গলবার (১৯ মে) রাত সাড়ে ১১টার দিকে বনশ্রীর সি-ব্লকের ৩ নম্বর সড়কের ৩৪ নম্বর বাসায় অবস্থিত আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল হেফজ মাদরাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে শিশুটি। তার পায়ুপথে অস্বাভাবিক ফাঁকা পাওয়া গেছে, বলাৎকার হয়েছে কি না সে সম্পর্কে সুস্পষ্ট মতামত প্রয়োজন। তিনি বলেন, পায়ুপথে বীর্যের আলামত পাওয়া যায় কি না ডিএনএ পরীক্ষার মাধ্যমে তা দেখা যেতে পারে। এ বিষয় থেকে ফুটে ওঠে- এই শিক্ষার্থী বলাৎকারের ঘটনা সইতে না পেরে আত্মহত্যা করে থাকতে পারে। জানা গেছে, ওই শিশুর বাবার নাম আবুল কালাম আজাদ। তাদের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়ায়। কাজী আল-আমিন/বিএ

বনশ্রীতে মাদরাসা থেকে গলায় গামছা প্যাঁচানো শিশুর মরদেহ উদ্ধার

রাজধানীর বনশ্রীতে একটি মাদরাসার টয়লেট থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই শিশুর নাম মো. আব্দুল্লাহ (১০)।

মঙ্গলবার (১৯ মে) রাত সাড়ে ১১টার দিকে বনশ্রীর সি-ব্লকের ৩ নম্বর সড়কের ৩৪ নম্বর বাসায় অবস্থিত আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল হেফজ মাদরাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে শিশুটি। তার পায়ুপথে অস্বাভাবিক ফাঁকা পাওয়া গেছে, বলাৎকার হয়েছে কি না সে সম্পর্কে সুস্পষ্ট মতামত প্রয়োজন।

তিনি বলেন, পায়ুপথে বীর্যের আলামত পাওয়া যায় কি না ডিএনএ পরীক্ষার মাধ্যমে তা দেখা যেতে পারে। এ বিষয় থেকে ফুটে ওঠে- এই শিক্ষার্থী বলাৎকারের ঘটনা সইতে না পেরে আত্মহত্যা করে থাকতে পারে।

জানা গেছে, ওই শিশুর বাবার নাম আবুল কালাম আজাদ। তাদের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়ায়।

কাজী আল-আমিন/বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow