বন্দর আব্বাসে বিস্ফোরণ, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের হামলা

ইরানের দক্ষিণাঞ্চলে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও নৌ-মাইন বসানোর কাজে ব্যবহৃত জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর দাবি, এটি ছিল আত্মরক্ষামূলক পদক্ষেপ। এর আগে ইরানের দক্ষিণের বন্দর শহর বন্দর আব্বাসে বিস্ফোরণের খবর প্রকাশ করে দেশটির গণমাধ্যম। এদিকে যুদ্ধ বন্ধে সম্ভাব্য সমঝোতা নিয়ে আলোচনা করতে ইরানের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা কাতারে পৌঁছেছেন। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, আলোচনায় কিছু অগ্রগতি হলেও এখনই চুক্তি খুব কাছাকাছি—এমন বলা যাবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তিতে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মতো আঞ্চলিক দেশগুলোকেও যুক্ত হওয়া উচিত। তিনি চান, এসব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগে অংশ নিক। অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে কঠোর হামলা চালানোর নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েল বর্তমানে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে রয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মার্চের শুরু থেকে ইসরায়েলি হামলায় দেশটিতে অন্তত ৩ হাজার

বন্দর আব্বাসে বিস্ফোরণ, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের হামলা
ইরানের দক্ষিণাঞ্চলে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও নৌ-মাইন বসানোর কাজে ব্যবহৃত জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর দাবি, এটি ছিল আত্মরক্ষামূলক পদক্ষেপ। এর আগে ইরানের দক্ষিণের বন্দর শহর বন্দর আব্বাসে বিস্ফোরণের খবর প্রকাশ করে দেশটির গণমাধ্যম। এদিকে যুদ্ধ বন্ধে সম্ভাব্য সমঝোতা নিয়ে আলোচনা করতে ইরানের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা কাতারে পৌঁছেছেন। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, আলোচনায় কিছু অগ্রগতি হলেও এখনই চুক্তি খুব কাছাকাছি—এমন বলা যাবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তিতে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মতো আঞ্চলিক দেশগুলোকেও যুক্ত হওয়া উচিত। তিনি চান, এসব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগে অংশ নিক। অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে কঠোর হামলা চালানোর নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েল বর্তমানে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে রয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মার্চের শুরু থেকে ইসরায়েলি হামলায় দেশটিতে অন্তত ৩ হাজার ১৮৫ জন নিহত এবং ৯ হাজার ৬৩৩ জন আহত হয়েছেন। সোমবারও লেবাননের দক্ষিণাঞ্চল ও বেকা উপত্যকায় ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে। সূত্র : আলজাজিরা  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow