বন্ধুদের সঙ্গে আনন্দযাত্রা মুহূর্তেই রূপ নিল বিষাদে

বন্ধুদের সঙ্গে রাঙামাটি ঘুরতে যাওয়ার সব আনন্দ-উচ্ছ্বাস মুহূর্তে ফিকে হয়ে গেল এক নির্মম বাস্তবতায়। মুন্সীগঞ্জের গজারিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আশরাফুল (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার বাউশিয়া ইউনিয়নের ‘মানাবে ওয়াটার পার্ক’-এর সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফুল কুষ্টিয়া জেলার মিরপুর থানার ডাঙ্গাপাড়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বন্ধুদের একটি দলের সঙ্গে মোটরসাইকেল নিয়ে রাঙামাটি ভ্রমণের উদ্দেশ্যে কুষ্টিয়া থেকে রওনা হন আশরাফুল। পথিমধ্যে গজারিয়ার বাউশিয়া এলাকায় মানাবে ওয়াটার পার্কের সামনে পৌঁছালে এক পথচারী হঠাৎ মহাসড়ক পার হতে যান। তাকে বাঁচাতে গিয়ে আশরাফুলের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজক পেরিয়ে বিপরীত লেনে চলে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মালবাহী লরির সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে তিনি মহাসড়কে ছিটকে পড়েন এবং লরির চাপায় মারাত্মকভাবে জখম হন। দুর্ঘটনার পরপরই লরি নিয়ে চালক দ্রুত পালিয়ে যান। খবর পেয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর সহায়তায় পুলিশ ঘটনাস্থলে প

বন্ধুদের সঙ্গে আনন্দযাত্রা মুহূর্তেই রূপ নিল বিষাদে
বন্ধুদের সঙ্গে রাঙামাটি ঘুরতে যাওয়ার সব আনন্দ-উচ্ছ্বাস মুহূর্তে ফিকে হয়ে গেল এক নির্মম বাস্তবতায়। মুন্সীগঞ্জের গজারিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আশরাফুল (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার বাউশিয়া ইউনিয়নের ‘মানাবে ওয়াটার পার্ক’-এর সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফুল কুষ্টিয়া জেলার মিরপুর থানার ডাঙ্গাপাড়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বন্ধুদের একটি দলের সঙ্গে মোটরসাইকেল নিয়ে রাঙামাটি ভ্রমণের উদ্দেশ্যে কুষ্টিয়া থেকে রওনা হন আশরাফুল। পথিমধ্যে গজারিয়ার বাউশিয়া এলাকায় মানাবে ওয়াটার পার্কের সামনে পৌঁছালে এক পথচারী হঠাৎ মহাসড়ক পার হতে যান। তাকে বাঁচাতে গিয়ে আশরাফুলের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজক পেরিয়ে বিপরীত লেনে চলে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মালবাহী লরির সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে তিনি মহাসড়কে ছিটকে পড়েন এবং লরির চাপায় মারাত্মকভাবে জখম হন। দুর্ঘটনার পরপরই লরি নিয়ে চালক দ্রুত পালিয়ে যান। খবর পেয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর সহায়তায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আশরাফুলকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভবেরচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পথচারীকে রক্ষা করতে গিয়েই মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে গিয়ে লরির নিচে চলে যায়। তিনি আরও জানান, ঘাতক লরিটি শনাক্ত করতে ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। গাড়িটি জব্দ ও চালককে গ্রেপ্তারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow