বন্ধুদের সঙ্গে কলেজের পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেলো শিক্ষার্থীর

জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজের পুকুরে ডুবে রাফি (২২) নামে ঢাকা সেন্ট্রাল কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৪ জুন) দুপুর আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রাফি সরকারি আশেক মাহমুদ কলেজের ইমাম মুক্তি মিয়ার ছেলে। তিনি ঢাকা সেন্ট্রাল কলেজ-এ অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত ছিলেন। রাফির স্বজনেরা জানান, দুপুরে বন্ধুদের সঙ্গে আশেক মাহমুদ কলেজের পুকুরে গোসল করতে যান রাফি। একপর্যায়ে তিনি পানিতে নেমে ডুবে যান। পরে তার বন্ধুরাসহ কলেজের হলের শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থী মাহমুদুল হাসান বিবেক বলেন, আজ বৃষ্টির পর আমরা কয়েকজন কলেজের পুকুরে গোসল করতে নামি। রাফি ভাইও তার বন্ধুদের সঙ্গে ছিলেন। তিনি সাঁতার জানতেন না। কিছুক্ষণ পর তার বন্ধুরা লক্ষ্য করে রাফি ভাইকে দেখা যাচ্ছে না, শুধু তার চশমা পুকুরপাড়ে পড়ে আছে। পরে আমরা তার বাড়িতে খোঁজ নিতে যাই, কিন্তু সেখানে তিনি ছিলেন না। এরপর যারা সাঁতার জানে তারা সবাই মিলে পুকুরে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে একজন তাকে পানির নিচে খুঁজে পান। সঙ্গে সঙ্গ

বন্ধুদের সঙ্গে কলেজের পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেলো শিক্ষার্থীর

জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজের পুকুরে ডুবে রাফি (২২) নামে ঢাকা সেন্ট্রাল কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৪ জুন) দুপুর আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত রাফি সরকারি আশেক মাহমুদ কলেজের ইমাম মুক্তি মিয়ার ছেলে। তিনি ঢাকা সেন্ট্রাল কলেজ-এ অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত ছিলেন।

রাফির স্বজনেরা জানান, দুপুরে বন্ধুদের সঙ্গে আশেক মাহমুদ কলেজের পুকুরে গোসল করতে যান রাফি। একপর্যায়ে তিনি পানিতে নেমে ডুবে যান। পরে তার বন্ধুরাসহ কলেজের হলের শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থী মাহমুদুল হাসান বিবেক বলেন, আজ বৃষ্টির পর আমরা কয়েকজন কলেজের পুকুরে গোসল করতে নামি। রাফি ভাইও তার বন্ধুদের সঙ্গে ছিলেন। তিনি সাঁতার জানতেন না। কিছুক্ষণ পর তার বন্ধুরা লক্ষ্য করে রাফি ভাইকে দেখা যাচ্ছে না, শুধু তার চশমা পুকুরপাড়ে পড়ে আছে। পরে আমরা তার বাড়িতে খোঁজ নিতে যাই, কিন্তু সেখানে তিনি ছিলেন না। এরপর যারা সাঁতার জানে তারা সবাই মিলে পুকুরে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে একজন তাকে পানির নিচে খুঁজে পান। সঙ্গে সঙ্গে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর জেনারেল হাসপাতালে ইমার্জেন্সি মেডিকেল অফিসার (ইএমও) আরিফুল ইসলাম। তিনি জাগো নিউজকে বলেন, পুকুরে ডুবে যাওয়া অবস্থায় রাফিকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

হৃদয় আহম্মেদ/কেএইচকে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow