বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার পাচ্ছে পাঁচ ব্যক্তি-প্রতিষ্ঠান

বন্যপ্রাণী সংরক্ষণ, শিক্ষা, গবেষণা এবং বন্যপ্রাণী অপরাধ দমনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার ২০২৬’ পাচ্ছে পাঁচ ব্যক্তি ও প্রতিষ্ঠান। পাঁচটি পৃথক ক্যাটাগরিতে একজন গবেষক, একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক, দুটি প্রতিষ্ঠান এবং বন অধিদপ্তরের একটি বিশেষ ইউনিটকে চূড়ান্তভাবে মনোনীত করেছে সরকার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। ‘বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার নীতিমালা, ২০২৫’-এর আওতায় এ মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। আরও পড়ুন পাসপোর্ট জালিয়াতি সম্পূর্ণ বন্ধ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রজ্ঞাপন অনুযায়ী, বন্যপ্রাণী সংরক্ষণ (ব্যক্তি পর্যায়) ক্যাটাগরিতে জাতীয় পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন বন্যপ্রাণী গবেষক ও সংরক্ষণকর্মী ফয়সাল বীন আজাদ (আদনান আজাদ)। বন্যপ্রাণী সংরক্ষণ (প্রতিষ্ঠান/সংগঠন পর্যায়) ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট (নেকম)। অন্যদিকে, বন্যপ্রাণী বিষয়ক শিক্ষা ও গবেষণা (ব্যক্তি পর্যায়) ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড.

বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার পাচ্ছে পাঁচ ব্যক্তি-প্রতিষ্ঠান

বন্যপ্রাণী সংরক্ষণ, শিক্ষা, গবেষণা এবং বন্যপ্রাণী অপরাধ দমনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার ২০২৬’ পাচ্ছে পাঁচ ব্যক্তি ও প্রতিষ্ঠান। পাঁচটি পৃথক ক্যাটাগরিতে একজন গবেষক, একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক, দুটি প্রতিষ্ঠান এবং বন অধিদপ্তরের একটি বিশেষ ইউনিটকে চূড়ান্তভাবে মনোনীত করেছে সরকার।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। ‘বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার নীতিমালা, ২০২৫’-এর আওতায় এ মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বন্যপ্রাণী সংরক্ষণ (ব্যক্তি পর্যায়) ক্যাটাগরিতে জাতীয় পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন বন্যপ্রাণী গবেষক ও সংরক্ষণকর্মী ফয়সাল বীন আজাদ (আদনান আজাদ)।

বন্যপ্রাণী সংরক্ষণ (প্রতিষ্ঠান/সংগঠন পর্যায়) ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট (নেকম)।

অন্যদিকে, বন্যপ্রাণী বিষয়ক শিক্ষা ও গবেষণা (ব্যক্তি পর্যায়) ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. সাজেদা বেগম।

বন্যপ্রাণী বিষয়ক শিক্ষা ও গবেষণা (প্রতিষ্ঠান পর্যায়) ক্যাটাগরিতে জাতীয় পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ।

এ ছাড়া বন্যপ্রাণী সংরক্ষণে বন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী/ইউনিট/বিভাগ পর্যায় ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট (ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিট)।

আরএমএম/এসএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow