বন্যহাতি ও মানুষের দ্বন্দ্ব নিরসনে আলোচনা সভা নালিতাবাড়ীতে

শেরপুরের নালিতাবাড়ীতে বন্যহাতি ও মানুষের মাঝে সৃষ্ট দ্বন্দ্ব নিরসন, হাতির অভয়ারণ্য তৈরি এবং ক্ষয়ক্ষতির হাত থেকে মানুষ ও তাদের সম্পদ রক্ষায় করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলার মধুটিলা ইকোপার্কে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখে বন্যহাতির উপদ্রব কমাতে কার্যকরী পদক্ষেপের কথা তুলে ধরেন শেরপুর-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী। পরে তিনি বন্যহাতির দ্বারা ক্ষতিগ্রস্ত ইকোপার্ক পরিদর্শন করেন। দুপুরে তিনি বাতকুচি রাবার বাগান এলাকার পাহাড়ি রাস্তার পাশে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘টিম’ এর আয়োজনে কৃষ্ণচূড়া বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন করেন।এ সময় ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা ফরেস্টরেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা হাবিবুর রহমান লিটন, বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, বিএনপি নেতা মজিবর রহমান চৌধুরী, ওমর ফারুক, শাহীন আলম এবং টিম এর সংগঠক রুকনুজ্জামান সেলিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বন্যহাতি ও মানুষের দ্বন্দ্ব নিরসনে আলোচনা সভা নালিতাবাড়ীতে

শেরপুরের নালিতাবাড়ীতে বন্যহাতি ও মানুষের মাঝে সৃষ্ট দ্বন্দ্ব নিরসন, হাতির অভয়ারণ্য তৈরি এবং ক্ষয়ক্ষতির হাত থেকে মানুষ ও তাদের সম্পদ রক্ষায় করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার মধুটিলা ইকোপার্কে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখে বন্যহাতির উপদ্রব কমাতে কার্যকরী পদক্ষেপের কথা তুলে ধরেন শেরপুর-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী। পরে তিনি বন্যহাতির দ্বারা ক্ষতিগ্রস্ত ইকোপার্ক পরিদর্শন করেন। দুপুরে তিনি বাতকুচি রাবার বাগান এলাকার পাহাড়ি রাস্তার পাশে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘টিম’ এর আয়োজনে কৃষ্ণচূড়া বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন করেন।

এ সময় ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা ফরেস্টরেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা হাবিবুর রহমান লিটন, বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, বিএনপি নেতা মজিবর রহমান চৌধুরী, ওমর ফারুক, শাহীন আলম এবং টিম এর সংগঠক রুকনুজ্জামান সেলিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow