বন্যাদুর্গতের পাশে রেজাউল হক চৌধুরী মুশতাক ফাউন্ডেশন
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের বন্যাদুর্গত ১০০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক চৌধুরী মুশতাক ফাউন্ডেশন।
সোমবার (১৩ জুলাই) সকালে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিনের হাতে ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান সাদীদ রেজা চৌধুরীর পক্ষে খাদ্যসামগ্রী হস্তান্তর করেন ফাউন্ডেশনের সদস্য শহীদুল ইসলাম শহীদ।
পরে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরৈকোড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হিন্দোল বারী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চট্টগ্রাম সমিতি-ঢাকার প্রাক্তন সভাপতি, আনোয়ারার কৃতী সন্তান, সমাজসেবক ও বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক চৌধুরী মুশতাকের স্মৃতিকে ধারণ করে ২০২২ সালে প্রতিষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক চৌধুরী মুশতাক ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষা, মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবিলা এবং বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে ফাউন্ডেশনের এ উদ্যোগ স্থানীয়দের কাছে প্রশংসিত হয়েছে।