বন্যার শুরু থেকেই চট্টগ্রামের পরিস্থিতির খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী

বন্যা পরিস্থিতি শুরুর পর থেকেই চট্টগ্রামের সার্বিক অবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রী অবগত রয়েছেন এবং দুর্গত মানুষের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন। শনিবার (১১ জুলাই) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার রশিদের পুকুর এলাকায় বন্যাকবলিত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, দুর্যোগের শুরু থেকেই প্রধানমন্ত্রী বন্যা পরিস্থিতির নিয়মিত খোঁজখবর নিচ্ছেন। কোথায় কী ধরনের সহায়তা প্রয়োজন, তা জানতে এবং দুর্গত মানুষের পাশে দাঁড়াতে তিনি নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী মাঠপর্যায়ের পরিস্থিতি দেখতে তিনি চট্টগ্রামে এসেছেন। তিনি বলেন, সরকার সবসময় মানুষের পাশে রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক হলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনেও কার্যকর উদ্যোগ নেওয়া হবে। আরও পড়ুন মিরসরাইয়ে পাহাড়ি ঢলে বিপর্যস্ত জনজীবন, বিদ্যুৎহীন অনেক এলাকা এম ইকবাল হোসেইন আরও বলেন, দুর্যোগ

বন্যার শুরু থেকেই চট্টগ্রামের পরিস্থিতির খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী

বন্যা পরিস্থিতি শুরুর পর থেকেই চট্টগ্রামের সার্বিক অবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রী অবগত রয়েছেন এবং দুর্গত মানুষের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন।

শনিবার (১১ জুলাই) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার রশিদের পুকুর এলাকায় বন্যাকবলিত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, দুর্যোগের শুরু থেকেই প্রধানমন্ত্রী বন্যা পরিস্থিতির নিয়মিত খোঁজখবর নিচ্ছেন। কোথায় কী ধরনের সহায়তা প্রয়োজন, তা জানতে এবং দুর্গত মানুষের পাশে দাঁড়াতে তিনি নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী মাঠপর্যায়ের পরিস্থিতি দেখতে তিনি চট্টগ্রামে এসেছেন।

তিনি বলেন, সরকার সবসময় মানুষের পাশে রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক হলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনেও কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

এম ইকবাল হোসেইন আরও বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। বন্যাদুর্গত মানুষের প্রয়োজন অনুযায়ী ত্রাণ ও অন্যান্য সহায়তা অব্যাহত থাকবে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা।

পরে প্রতিমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।

এমআরএএইচ/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow