বরই দিয়ে সালাদ খেয়েছেন কখনো? রইলো রেসিপি

বরই শুধু টক বা ভর্তাতেই নয়, চাইলে তা দিয়েই বানানো যায় মজাদার সালাদও। কাঁচা বা হালকা পাকা বরইয়ের টক-মিষ্টি স্বাদে যখন মেশে ঝাল আর লেবুর ছোঁয়া, তখন একেবারে অন্যরকম স্বাদের অভিজ্ঞতা তৈরি হয়। খুব কম উপকরণে, অল্প সময়েই তৈরি করা যায় এই সালাদ, যা গরমে যেমন মুখরোচক, তেমনি খাবারের আগে হালকা অ্যাপেটাইজার হিসেবেও দারুণ। ভিন্ন স্বাদের সহজ কিছু ট্রাই করতে চাইলে বানিয়ে নিন বরইয়ের সালাদ। রইলো রেসিপি- উপকরণ আপেল বরই আধা কেজি (ছোট করে কেটে নিতে হবে) আঙুর স্লাইস করা আধা কাপ আনারস ছোট করে কাটা আধা কাপ পেয়ারা ছোট করে কাটা আধা কাপ টমেটো ছোট করে কাটা আধা কাপ পছন্দমতো রঙের ক্যাপসিকাম ছোট করে কাটা আধা কাপ লাল বাঁধাকপি স্লাইস আধা কাপ গাজরকুচি আধা কাপ ফুলকপি ছোট করে কাটা আধা কাপ ব্রকলি ছোট করে কাটা আধা কাপ কিডনি বিন (রাজমা) সেদ্ধ আধা কাপ টমেটো সস ৩ টেবিল চামচ সালাদ ড্রেসিং ৬ টেবিল চামচ লেবুর রস ২ টেবিল চামচ লবণ পরিমাণমতো গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ বেবি কর্ন ছোট করে কাটা আধা কাপ রসুনকুচি ১ টেবিল চামচ কাঁচা মরিচ কুচি ১ চা-চামচ সাদা গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ জলপাই তেল ২ টেবিল চামচ চিলিফ্লেক্স ১ চা-চামচ মুরগির কি

বরই দিয়ে সালাদ খেয়েছেন কখনো? রইলো রেসিপি

বরই শুধু টক বা ভর্তাতেই নয়, চাইলে তা দিয়েই বানানো যায় মজাদার সালাদও। কাঁচা বা হালকা পাকা বরইয়ের টক-মিষ্টি স্বাদে যখন মেশে ঝাল আর লেবুর ছোঁয়া, তখন একেবারে অন্যরকম স্বাদের অভিজ্ঞতা তৈরি হয়। খুব কম উপকরণে, অল্প সময়েই তৈরি করা যায় এই সালাদ, যা গরমে যেমন মুখরোচক, তেমনি খাবারের আগে হালকা অ্যাপেটাইজার হিসেবেও দারুণ। ভিন্ন স্বাদের সহজ কিছু ট্রাই করতে চাইলে বানিয়ে নিন বরইয়ের সালাদ। রইলো রেসিপি-

উপকরণ

  • আপেল বরই আধা কেজি (ছোট করে কেটে নিতে হবে)
  • আঙুর স্লাইস করা আধা কাপ
  • আনারস ছোট করে কাটা আধা কাপ
  • পেয়ারা ছোট করে কাটা আধা কাপ
  • টমেটো ছোট করে কাটা আধা কাপ
  • পছন্দমতো রঙের ক্যাপসিকাম ছোট করে কাটা আধা কাপ
  • লাল বাঁধাকপি স্লাইস আধা কাপ
  • গাজরকুচি আধা কাপ
  • ফুলকপি ছোট করে কাটা আধা কাপ
  • ব্রকলি ছোট করে কাটা আধা কাপ
  • কিডনি বিন (রাজমা) সেদ্ধ আধা কাপ
  • টমেটো সস ৩ টেবিল চামচ
  • সালাদ ড্রেসিং ৬ টেবিল চামচ
  • লেবুর রস ২ টেবিল চামচ
  • লবণ পরিমাণমতো
  • গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ
  • বেবি কর্ন ছোট করে কাটা আধা কাপ
  • রসুনকুচি ১ টেবিল চামচ
  • কাঁচা মরিচ কুচি ১ চা-চামচ
  • সাদা গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ
  • জলপাই তেল ২ টেবিল চামচ
  • চিলিফ্লেক্স ১ চা-চামচ
  • মুরগির কিউব ২টি (গুঁড়া করে নিতে হবে)

আরও পড়ুন:

যেভাবে তৈরি করবেন

প্রথমেই একটি কড়াইয়ে জলপাই তেল দিয়ে তাতে রসুন, কাঁচা মরিচ অল্প ভেজে নিন। এরপর সব সবজি হালকা আঁচে অল্প ভেজে নিয়ে ঠান্ডা করে নিন। এবার বাকি সব উপকরণ একসঙ্গে নিয়ে ভালোভাবে মেশালেই তৈরি হয়ে যাবে ভিন্ন স্বাদের বরইয়ের সালাদ।

জেএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow