বরগুনায় অস্থির মাছের বাজার

গত দুই মাস ধরে অস্থির বরগুনার মাছের বাজার। চাষের মাছে কিছুটা স্বস্তি থাকলেও চড়া সব ধরনের সামুদ্রিক মাছের দাম। আর আকাশ ছোয়া দামে বিক্রি হচ্ছে রুপালি ইলিশ। জেলেরা বলছেন, একদিকে তেলের দাম বৃদ্ধি অন্যদিকে নদী ও সমুদ্রে মিলছে না কাঙ্ক্ষিত মাছ। তাই সমুদ্রে যে হতাশ হয়ে ফিরছে জেলেরা বিক্রেতারা বলছেন, সামুদ্রিক মাছের সরবরাহ কম থাকায় এর প্রভাব পড়েছে বরগুনার মাছের দামে। যেখানে প্রতিদিন মনকে মন মাছ বিক্রি হতো সেখানে কাঙ্ক্ষিত মাছের দেখা মিলছে না তাই প্রকারভেদে সামুদ্রিক মাছের দাম বেড়েছে কেজিপ্রতি ২০০ থেকে ৫০০ টাকা। সাগরে মাছ কমে যাওয়ার পেছনে প্রশাসনের তদারকির অভাবকে দায়ী করছেন জেলেরা। তাদের অভিযোগ, অবৈধ খুঁটা জাল আর ট্রলিং জাহাজের অবাধে মাছ শিকারের কারণে ইলিশসহ হাজারো প্রজাতির মাছের পোনা ধ্বংস হচ্ছে। তারা বলছেন, শুধু নিষেধাজ্ঞা দিয়ে মাছের উৎপাদন বাড়ানো সম্ভব নয়, বন্ধ করতে হবে এসব অবৈধ তৎপরতা। বাজারসংশ্লিষ্টরা বলছেন, বর্ষা মৌসুমে মাছের উৎপাদন ও সরবরাহ বাড়লে দামে কিছুটা স্বস্তি আসার সম্ভাবনা রয়েছে। তবে আপাতত মাছের বাজারে উচ্চমূল্যের চাপই বেশি অনুভব করছেন ক্রেতারা।

বরগুনায় অস্থির মাছের বাজার

গত দুই মাস ধরে অস্থির বরগুনার মাছের বাজার। চাষের মাছে কিছুটা স্বস্তি থাকলেও চড়া সব ধরনের সামুদ্রিক মাছের দাম। আর আকাশ ছোয়া দামে বিক্রি হচ্ছে রুপালি ইলিশ।

জেলেরা বলছেন, একদিকে তেলের দাম বৃদ্ধি অন্যদিকে নদী ও সমুদ্রে মিলছে না কাঙ্ক্ষিত মাছ। তাই সমুদ্রে যে হতাশ হয়ে ফিরছে জেলেরা বিক্রেতারা বলছেন, সামুদ্রিক মাছের সরবরাহ কম থাকায় এর প্রভাব পড়েছে বরগুনার মাছের দামে। যেখানে প্রতিদিন মনকে মন মাছ বিক্রি হতো সেখানে কাঙ্ক্ষিত মাছের দেখা মিলছে না তাই প্রকারভেদে সামুদ্রিক মাছের দাম বেড়েছে কেজিপ্রতি ২০০ থেকে ৫০০ টাকা।

সাগরে মাছ কমে যাওয়ার পেছনে প্রশাসনের তদারকির অভাবকে দায়ী করছেন জেলেরা। তাদের অভিযোগ, অবৈধ খুঁটা জাল আর ট্রলিং জাহাজের অবাধে মাছ শিকারের কারণে ইলিশসহ হাজারো প্রজাতির মাছের পোনা ধ্বংস হচ্ছে। তারা বলছেন, শুধু নিষেধাজ্ঞা দিয়ে মাছের উৎপাদন বাড়ানো সম্ভব নয়, বন্ধ করতে হবে এসব অবৈধ তৎপরতা।

বাজারসংশ্লিষ্টরা বলছেন, বর্ষা মৌসুমে মাছের উৎপাদন ও সরবরাহ বাড়লে দামে কিছুটা স্বস্তি আসার সম্ভাবনা রয়েছে। তবে আপাতত মাছের বাজারে উচ্চমূল্যের চাপই বেশি অনুভব করছেন ক্রেতারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow