বরগুনায় অবৈধ টলিং ট্রলারের বিরুদ্ধে জেলেদের মানববন্ধন

বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ডালভাঙ্গা মোল্লারহোড়া এলাকায় অবৈধ টলিং বোড/ট্রলারের দৌরাত্ম্যের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় জেলেরা। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক জেলে অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারী জেলেরা জানান, ছোট ছোট নৌকা নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে নদীতে মাছ ধরাই তাদের একমাত্র জীবিকা। কিন্তু অবৈধ টলিং বোর্ডের কারণে দিন দিন তাদের জীবন ও জীবিকা হুমকির মুখে পড়ছে। ভুক্তভোগী জেলে মো. বাবলু, জাকির আকন, বেল্লাল বিশ্বাসসহ অনেকে বলেন, আমরা প্রতিনিয়ত জীবন ঝুঁকি নিয়ে রাত-দিন নদীতে মাছ ধরতে যাই। ছোট নৌকায় একাই মাছ ধরতে হয়। কিন্তু অবৈধ টলিং বোর্ডগুলো কোনো সিগনাল ও হুইসল না দিয়ে আমাদের নৌকার ওপর দিয়ে চলে যায়। এতে আমাদের জাল ও সরঞ্জাম নষ্ট হয়ে হাজার হাজার টাকার ক্ষতি হয়। তারা আরও অভিযোগ করেন, পাথরঘাটায় কোস্টগার্ডের সঙ্গে জটিলতার পর এসব অবৈধ ট্রলার পাথরঘাটায় না ভিড়ে আমুয়া এলাকায় গিয়ে মাছ বিক্রি করে। যাতায়াতের সময় তারা ছোট নৌকাগুলোতে ধাক্কা দিয়ে দুর্ঘটনা ঘটায়। স্থানীয় রিয়াজ ফরাজি বলেন, এই অবৈধ টলিংয়ের অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে গেছি। এখন আর সহ্য করার মতো অবস্থায়

বরগুনায় অবৈধ টলিং ট্রলারের বিরুদ্ধে জেলেদের মানববন্ধন

বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ডালভাঙ্গা মোল্লারহোড়া এলাকায় অবৈধ টলিং বোড/ট্রলারের দৌরাত্ম্যের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় জেলেরা। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক জেলে অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারী জেলেরা জানান, ছোট ছোট নৌকা নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে নদীতে মাছ ধরাই তাদের একমাত্র জীবিকা। কিন্তু অবৈধ টলিং বোর্ডের কারণে দিন দিন তাদের জীবন ও জীবিকা হুমকির মুখে পড়ছে।

ভুক্তভোগী জেলে মো. বাবলু, জাকির আকন, বেল্লাল বিশ্বাসসহ অনেকে বলেন, আমরা প্রতিনিয়ত জীবন ঝুঁকি নিয়ে রাত-দিন নদীতে মাছ ধরতে যাই। ছোট নৌকায় একাই মাছ ধরতে হয়। কিন্তু অবৈধ টলিং বোর্ডগুলো কোনো সিগনাল ও হুইসল না দিয়ে আমাদের নৌকার ওপর দিয়ে চলে যায়। এতে আমাদের জাল ও সরঞ্জাম নষ্ট হয়ে হাজার হাজার টাকার ক্ষতি হয়।

তারা আরও অভিযোগ করেন, পাথরঘাটায় কোস্টগার্ডের সঙ্গে জটিলতার পর এসব অবৈধ ট্রলার পাথরঘাটায় না ভিড়ে আমুয়া এলাকায় গিয়ে মাছ বিক্রি করে। যাতায়াতের সময় তারা ছোট নৌকাগুলোতে ধাক্কা দিয়ে দুর্ঘটনা ঘটায়।

স্থানীয় রিয়াজ ফরাজি বলেন, এই অবৈধ টলিংয়ের অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে গেছি। এখন আর সহ্য করার মতো অবস্থায় নেই। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

রিয়াজ মুন্সি জানান, কিছুদিন আগে আমাদের এলাকার মোস্তফা শিকদারকে একটি টলিং বোর্ড ধাক্কা দিয়ে চলে যায়। এরপর থেকে তাকে আর পাওয়া যায়নি। তার নৌকাটি অনেক দূরে ভাসতে দেখা গেছে এবং সেখানে লাল রঙের দাগ পাওয়া যায়। এতে ধারণা করা হচ্ছে, অন্য একটি বড়ো বোডের ধাক্কায় তিনি নিখোঁজ হয়েছেন। এখনো তার মরদেহ উদ্ধার হয়নি।

স্থানীয় জনপ্রতিনিধি হালিম মেম্বার বলেন, প্রতিনিয়ত এমন ঘটনা ঘটছে। বহু জেলে এর শিকার হচ্ছেন। আমরা প্রশাসনের কাছে এর সঠিক বিচার দাবি করছি। বিচার না হলে এলাকার মানুষ নিজেরাই প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবে। গরিব জেলেরা যেন নিরাপদে মাছ ধরে পরিবার নিয়ে বাঁচতে পারে, সেটাই আমাদের দাবি।

মানববন্ধনে স্থানীয় ভুক্তভোগী জেলে, তাদের পরিবার-পরিজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow