বরগুনা-১ আসনে ৪০ কেন্দ্রের ফলাফলে এগিয়ে হাতপাখা

বরগুনা-১ আসনের ৪০টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. অলিউল্লাহ হাতপাখা প্রতীকে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা ধানের শীষ প্রতীকে পিছিয়ে আছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ১৮ মিনিট পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ৪০টি কেন্দ্রের ভোট গণনা শেষে এ ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফল অনুযায়ী: ১. মো. অলিউল্লাহ (হাতপাখা): ৩০ হাজার ৯১ ভোট। ২. মো. নজরুল ইসলাম মোল্লা (ধানের শীষ): ২৮ হাজার ৭৩৪ ভোট। আসনটিতে হাতপাখার প্রার্থী ১ হাজার ৩৫৭ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। এর আগে ২২টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ এগিয়ে থাকলেও ৪০ কেন্দ্রের ফলাফলে হাতপাখা তাকে ছাড়িয়ে যায়।

বরগুনা-১ আসনে ৪০ কেন্দ্রের ফলাফলে এগিয়ে হাতপাখা

বরগুনা-১ আসনের ৪০টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. অলিউল্লাহ হাতপাখা প্রতীকে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা ধানের শীষ প্রতীকে পিছিয়ে আছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ১৮ মিনিট পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ৪০টি কেন্দ্রের ভোট গণনা শেষে এ ফলাফল পাওয়া গেছে।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী: ১. মো. অলিউল্লাহ (হাতপাখা): ৩০ হাজার ৯১ ভোট। ২. মো. নজরুল ইসলাম মোল্লা (ধানের শীষ): ২৮ হাজার ৭৩৪ ভোট।

আসনটিতে হাতপাখার প্রার্থী ১ হাজার ৩৫৭ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। এর আগে ২২টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ এগিয়ে থাকলেও ৪০ কেন্দ্রের ফলাফলে হাতপাখা তাকে ছাড়িয়ে যায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow