বরিশালে চামড়ার গোডাউনে আগুন
বরিশালের গৌরনদীতে চামড়ার গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে দুটার দিকে টরকী বাসস্ট্যান্ড সংলগ্ন শওকত সওদাগরের গোডাউনে এ ঘটনা ঘটে। জানা যায়, গৌরনদী উপজেলার টরকী বাসস্ট্যান্ড সংলগ্ন শওকত সওদাগরের গোডাউনে আগুনের ধোঁয়া দেখতে পান শ্রমিকরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। আগুনে একটি মোটরসাইকেলসহ বেশকিছু চামড়া পুড়ে যায়। এতে ওই ব্যবসায়ীর প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সদস্যরা ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। তবে কি কারনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখন পর্যন্ত জানা যায়নি।
বরিশালের গৌরনদীতে চামড়ার গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে দুটার দিকে টরকী বাসস্ট্যান্ড সংলগ্ন শওকত সওদাগরের গোডাউনে এ ঘটনা ঘটে।
জানা যায়, গৌরনদী উপজেলার টরকী বাসস্ট্যান্ড সংলগ্ন শওকত সওদাগরের গোডাউনে আগুনের ধোঁয়া দেখতে পান শ্রমিকরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। আগুনে একটি মোটরসাইকেলসহ বেশকিছু চামড়া পুড়ে যায়। এতে ওই ব্যবসায়ীর প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সদস্যরা ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। তবে কি কারনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখন পর্যন্ত জানা যায়নি।
What's Your Reaction?