বরিশালে তারেক রহমানের জনসভা শুরু
দীর্ঘ প্রায় ২০ বছর পর নির্বাচনী জনসভায় যোগ দিতে বরিশালের পথে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে বরিশাল বেলস্ পার্ক মাঠে জনসভা শুরু হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বেলস পার্ক মাঠে পবিত্র কোরআন তেলাওয়াত পরবর্তী দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশের আনুষ্ঠানিকতা। দুপুর ১২টায় অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এ সমাবেশে বরিশাল বিভাগের ২১ আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীরা উপস্থিত থাকবেন। এদিকে মাঠজুড়ে বিরাজ করছে সাজ সাজ রব। বেলুন, ধানের শীষ প্রতীক ও দলীয় রঙে সাজানো হয়েছে বেলস পার্ক মাঠ। ব্যানার-ফেস্টুন ও স্লোগানে পুরো এলাকা উৎসবমুখর হয়ে উঠেছে। জনসভায় সভাপতিত্ব করছেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক। এছাড়া মহানগরের সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার ও বরিশাল দক্ষিণ জেলার সদস্য সচিব আবুল কালাম শাহীন সমাবেশ যৌথভাবে সঞ্চালনা করছেন। এরই মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দির আহমেদ বীর বিক্রম, চেয়ারম্যানের উপদেষ্টা ও সদর আসনে ধানের শীষের প্রার্থী মজিবর রহমান সরোয়ার, উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জে
দীর্ঘ প্রায় ২০ বছর পর নির্বাচনী জনসভায় যোগ দিতে বরিশালের পথে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে বরিশাল বেলস্ পার্ক মাঠে জনসভা শুরু হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বেলস পার্ক মাঠে পবিত্র কোরআন তেলাওয়াত পরবর্তী দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশের আনুষ্ঠানিকতা। দুপুর ১২টায় অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এ সমাবেশে বরিশাল বিভাগের ২১ আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীরা উপস্থিত থাকবেন।
এদিকে মাঠজুড়ে বিরাজ করছে সাজ সাজ রব। বেলুন, ধানের শীষ প্রতীক ও দলীয় রঙে সাজানো হয়েছে বেলস পার্ক মাঠ। ব্যানার-ফেস্টুন ও স্লোগানে পুরো এলাকা উৎসবমুখর হয়ে উঠেছে।
জনসভায় সভাপতিত্ব করছেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক। এছাড়া মহানগরের সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার ও বরিশাল দক্ষিণ জেলার সদস্য সচিব আবুল কালাম শাহীন সমাবেশ যৌথভাবে সঞ্চালনা করছেন।
এরই মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দির আহমেদ বীর বিক্রম, চেয়ারম্যানের উপদেষ্টা ও সদর আসনে ধানের শীষের প্রার্থী মজিবর রহমান সরোয়ার, উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, বিজেপির চেয়ারম্যান ও ভোলা ১ আসনে বিএনপি জোটের প্রার্থী আন্দালিব রহমার পার্থ, গণঅধিকার পরিষদের সভাপতি ও জোটের প্রার্থী নুরুল হক নুর, বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরীনসহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারা মঞ্চে উপস্থিত হয়েছেন।
What's Your Reaction?