বরিশালে দুর্ঘটনার কবলে মরদেহবাহী অ্যাম্বুলেন্স, আহত ৬

বরিশালে মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকের সাথে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ডে সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শিশুর মরদেহ বহনকারী বরিশালগামী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্স ও ট্রাকের চালকসহ মোট ছয়জন আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানান, খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়া চলছে। শাওন খান/এমএন/এমএস

বরিশালে দুর্ঘটনার কবলে মরদেহবাহী অ্যাম্বুলেন্স, আহত ৬

বরিশালে মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকের সাথে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ডে সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শিশুর মরদেহ বহনকারী বরিশালগামী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্স ও ট্রাকের চালকসহ মোট ছয়জন আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানান, খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়া চলছে।

শাওন খান/এমএন/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow