বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের বিএনপি কর্মী মোহাম্মদ দেলোয়ার হোসেন চৌধুরীকে (৬০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার শিবপাশা বাদামতলা পুল সংলগ্ন একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত দেলোয়ার হোসেন চৌধুরী উত্তর কড়াপুর গ্রামের মৃত নজির চৌধুরীর ছেলে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, একটি বাইসাইকেল ও গলার মাফলার রাস্তায় পরিত্যক্ত অবস্থায় দেখে এলাকার বাসিন্দারা বাইসাইকেলের মালিককে খোঁজাখুঁজি শুরু করেন। পরে সাইকেল সংলগ্ন রাস্তার পাশে ডোবার পানিতে ভেসে থাকা একটি মরদেহ দেখে থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, দেলোয়ার হোসেন বিএনপির একজন সক্রিয় কর্মী ছিলেন। তার সঙ্গে একই এলাকার কতিপয় ব্যক্তির বিরোধ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই বিরোধের জের ধরে দেলোয়ার হোসেনকে কুপিয়ে হত্যা করা হতে পারে। বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, দুর্বৃত্তরা দেলোয়ার হোসেনের মাথার বাম পাশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে মর

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের বিএনপি কর্মী মোহাম্মদ দেলোয়ার হোসেন চৌধুরীকে (৬০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার শিবপাশা বাদামতলা পুল সংলগ্ন একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত দেলোয়ার হোসেন চৌধুরী উত্তর কড়াপুর গ্রামের মৃত নজির চৌধুরীর ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, একটি বাইসাইকেল ও গলার মাফলার রাস্তায় পরিত্যক্ত অবস্থায় দেখে এলাকার বাসিন্দারা বাইসাইকেলের মালিককে খোঁজাখুঁজি শুরু করেন। পরে সাইকেল সংলগ্ন রাস্তার পাশে ডোবার পানিতে ভেসে থাকা একটি মরদেহ দেখে থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, দেলোয়ার হোসেন বিএনপির একজন সক্রিয় কর্মী ছিলেন। তার সঙ্গে একই এলাকার কতিপয় ব্যক্তির বিরোধ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই বিরোধের জের ধরে দেলোয়ার হোসেনকে কুপিয়ে হত্যা করা হতে পারে।

বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, দুর্বৃত্তরা দেলোয়ার হোসেনের মাথার বাম পাশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে মরদেহ ডোবার পানিতে ফেলে রাখে। পুরো বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে। পাশাপাশি এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শাওন খান/এফএ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow