বরিশালে সকাল ৮টায় ঈদের প্রধান জামাত, থাকছে নারীদের নামাজের বিশেষ ব্যবস্থা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বরিশাল নগরীসহ জেলার বিভিন্ন স্থানে ঈদের জামাত আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নগরীর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে সকাল থেকেই মুসল্লিদের ঢল নামবে বলে ধারণা করা হচ্ছে। বরিশাল নগরীর কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। এ জামাতে বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণের কথা রয়েছে। এছাড়া তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন প্রধান এই ঈদ জামাতে অংশ নেবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এছাড়া নারীদের নামাজ আদায়ের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আকতার জাহান শিরিন। নগরীর ঐতিহ্যবাহী বরিশাল কেন্দ্রীয় জামে কসাই মসজিদে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। অন্যদিকে জামে এবাদুল্লাহ মসজিদে প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে। সদর
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বরিশাল নগরীসহ জেলার বিভিন্ন স্থানে ঈদের জামাত আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নগরীর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে সকাল থেকেই মুসল্লিদের ঢল নামবে বলে ধারণা করা হচ্ছে।
বরিশাল নগরীর কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। এ জামাতে বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণের কথা রয়েছে।
এছাড়া তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন প্রধান এই ঈদ জামাতে অংশ নেবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এছাড়া নারীদের নামাজ আদায়ের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আকতার জাহান শিরিন।
নগরীর ঐতিহ্যবাহী বরিশাল কেন্দ্রীয় জামে কসাই মসজিদে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।
অন্যদিকে জামে এবাদুল্লাহ মসজিদে প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে। সদর রোডস্থ বায়তুল মোকাররম মসজিদে প্রথম জামাত সকাল ৮টায় ও দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বরিশালের ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থানগুলোর মধ্যে চরমোনাই মাদরাসা মাঠে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। একই সময়ে উজিরপুরের গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদ এবং নেছারাবাদের ছারছীনা দরবার শরীফেও ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এছাড়া নগরীর শতাধিক মসজিদে সকাল ৮টা থেকে ১০টার মধ্যে পর্যায়ক্রমে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ঈদ জামাতকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ের জন্য বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন বিসিসি কর্তৃপক্ষ।
What's Your Reaction?