বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক বাস দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ সময় আরও ১০ জন আহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে লক্ষ্মীপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লক্ষ্মীপাশা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে লাবিবা পরিবহন নামের একটি ঢাকাগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় পরিবহনে থাকা হেল্পার জিহাদ বাস গাড়িটির নিচে চাপা পড়ে নিহত হন। এই দুর্ঘটনায় পরিবহনে থাকা অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।  স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার পটুয়াখালী থেকে ছেড়ে আসা লাবিবা পরিবহনের একটি বাস বাকেরগঞ্জ হয়ে ঢাকা যাচ্ছিল। বাসটি মহাসড়কের লক্ষ্মীপাশা নামক স্থান অতিক্রম করার সময় অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারালে সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়। বাসের একটি অংশ দুমড়ে মুচড়ে যায়, অপর অংশ পানির নিচে ডুবে যায়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের একটি টিম প্রায় দুই ঘণ্টা উদ্ধার কার্যক্রম পরিচালনা করে । এ সময় বাসের নিচ থেকে চালকের সহকারী জিহাদের মৃতদ

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ১
বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক বাস দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ সময় আরও ১০ জন আহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে লক্ষ্মীপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লক্ষ্মীপাশা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে লাবিবা পরিবহন নামের একটি ঢাকাগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় পরিবহনে থাকা হেল্পার জিহাদ বাস গাড়িটির নিচে চাপা পড়ে নিহত হন। এই দুর্ঘটনায় পরিবহনে থাকা অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।  স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার পটুয়াখালী থেকে ছেড়ে আসা লাবিবা পরিবহনের একটি বাস বাকেরগঞ্জ হয়ে ঢাকা যাচ্ছিল। বাসটি মহাসড়কের লক্ষ্মীপাশা নামক স্থান অতিক্রম করার সময় অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারালে সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়। বাসের একটি অংশ দুমড়ে মুচড়ে যায়, অপর অংশ পানির নিচে ডুবে যায়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের একটি টিম প্রায় দুই ঘণ্টা উদ্ধার কার্যক্রম পরিচালনা করে । এ সময় বাসের নিচ থেকে চালকের সহকারী জিহাদের মৃতদেহ উদ্ধার করা হয়।  বাকেরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ওয়ার হাউস ইন্সপেক্টর মো. সাইদুল ইসলাম বলেন, দুর্ঘটনার দুই ঘণ্টা পর বাসটি খাদ থেকে উঠানো হলে বাসের নিচে থেকে একটি লাশ উদ্ধার করা হয়। লাশটি চালকের সহকারী জিহাদের বলে শনাক্ত করা হয়েছে।   

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow