বরিশালে হাম-রুবেলার টিকা ক্যাম্পেইন উদ্বোধন

বরিশালে হাম-রুবেলার টিকা ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) সকালে বাকেরগঞ্জের দুধল মৌ এলাকায় এই ক্যাম্পেইন উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্য উপদেষ্টা ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, বরিশাল জেলা প্রশাসক মো: খায়রুল আলম সুমন, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: শ্যামল কৃষ্ণ মন্ডলসহ বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। পরে অতিথিরা বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এদিকে, দুপুরে নগরীর কাউনিয়া মাতৃসদনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করেন অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। এ সময় উপস্থিত ছিলেন বিসিসির প্রধান প্রকৌশলী মো: হুমায়ুন কবির এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: মনজুরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। একটি শিশুও যেন ভ্যাকসিন থেকে বাদ না যায়: বিসিসি প্রশাসক জিহাদ রানা, বরিশাল প্রতিনিধি বরিশালে হাম প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সিটি কর্পোরেশনের (বিসিসি) প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন। নগরের মাতৃসদন কেন্দ্রে সিটি কর্পোরেশন পরি

বরিশালে হাম-রুবেলার টিকা ক্যাম্পেইন উদ্বোধন

বরিশালে হাম-রুবেলার টিকা ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) সকালে বাকেরগঞ্জের দুধল মৌ এলাকায় এই ক্যাম্পেইন উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্য উপদেষ্টা ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, বরিশাল জেলা প্রশাসক মো: খায়রুল আলম সুমন, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: শ্যামল কৃষ্ণ মন্ডলসহ বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। পরে অতিথিরা বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।

এদিকে, দুপুরে নগরীর কাউনিয়া মাতৃসদনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করেন অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। এ সময় উপস্থিত ছিলেন বিসিসির প্রধান প্রকৌশলী মো: হুমায়ুন কবির এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: মনজুরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

একটি শিশুও যেন ভ্যাকসিন থেকে বাদ না যায়: বিসিসি প্রশাসক জিহাদ রানা, বরিশাল প্রতিনিধি

বরিশালে হাম প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সিটি কর্পোরেশনের (বিসিসি) প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন। নগরের মাতৃসদন কেন্দ্রে সিটি কর্পোরেশন পরিচালিত কেন্দ্রে রোববার (৫ এপ্রিল) দুপুরে এ কর্মসূচির সূচনা হয়।

এসময় প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, সরকারের ঘোষণা অনুযায়ী হামমুক্ত বাংলাদেশের লক্ষ্যে আজ থেকে বিশেষ টিকাদান কর্মসূচির সূচনা হয়েছে। সেজন্য বরিশাল সিটি কর্পোরেশনের চারটি স্থায়ী কেন্দ্র থেকে এ টিকা দেওয়া হচ্ছে।

পাশাপাশি আরও ১৫টি কেন্দ্রেও হামের টিকা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শিশুদের দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এ কার্যক্রম আগামী ২১ তারিখ পর্যন্ত চলবে। এতে করে হামের প্রাদুর্ভাব কমে আসবে বলে মনে করেন তিনি।

সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, হামের ভ্যাকসিন আমাদের পর্যাপ্ত রয়েছে, আমরা চাই একটি শিশুও যেন ভ্যাকসিন থেকে বাদ না যায়।

আর এ লক্ষ্যে আমরা মাইকিংসহ মসজিদে মসজিদে প্রচারণার ব্যবস্থা করেছি। এছাড়া কোনো শিশুর যদি হামের লক্ষণ দেখা দেয় তাহলে তারা যদি আমাদের দেওয়া নির্ধারিত নম্বরে অবগত করে, আমাদের কর্মীরা প্রয়োজনে ওই শিশুর কাছে গিয়ে প্রয়োজনীয় স্যাম্পল সংগ্রহ করে ঢাকার মহাখালী থেকে পরীক্ষা করিয়ে রিপোর্ট আনতে পারবে।

এর আগে সকালে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম প্রকোপ প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের স্বাস্থ্য উপদেষ্টা ড. এস. এম জিয়াউদ্দিন হায়দার, বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল, জেলা প্রশাসক খাইরুল আলম সুমনসহ স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের কর্মকর্তারা।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, ইমারজেন্সি রেসপন্স হিসেবে বরিশাল বিভাগের মধ্যে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায়, বরগুনা সদর ও ঝালকাঠির নলছিটিতে হামের ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম আজ শুরু হয়েছে। সর্বত্র এ ভ্যাকসিন ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সি শিশুদের দেওয়া হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow