বরিশাল বিভাগে বিএনপির বিশাল জয়: ২১ আসনের ১৮টিতেই জয়ী বিএনপি জোট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল বিভাগে বিশাল সাফল্য পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিভাগের মোট ২১টি সংসদীয় আসনের মধ্যে বিএনপি এককভাবে ১৬টি আসনে জয়লাভ করেছে। এছাড়া জোটের শরিক ও অন্যান্য মিত্র দলসহ বিএনপি নেতৃত্বাধীন জোটের দখলে গেছে মোট ১৮টি আসন। নির্বাচনী ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, বরিশাল বিভাগের ৬টি জেলার মধ্যে বরিশাল ও ঝালকাঠি জেলায় ক্লিন সুইপ করেছে বিএনপি। পটুয়াখালী, ভোলা ও পিরোজপুরেও বড় জয় পেয়েছে তারা। তবে জোটের বাইরে এই বিভাগে ইসলামি আন্দোলন বাংলাদেশ, জামায়াতে ইসলামী এবং গণ অধিকার পরিষদও জয়ের মুখ দেখেছে। বিজয়ীদের তালিকা ও ফলাফল: বরিশাল জেলা: এই জেলার ৬টি আসনের সবকটিতেই বিএনপি জয়ী হয়েছে। বিজয়ীরা হলেন— জহির উদ্দিন স্বপন (বরিশাল-১), এস শরফুদ্দিন আহমেদ (বরিশাল-২), জয়নুল আবেদীন (বরিশাল-৩), রাজিব আহসান (বরিশাল-৪), মজিবুর রহমান সারওয়ার (বরিশাল-৫) এবং আবুল হোসেন খান (বরিশাল-৬)। ঝালকাঠি জেলা: এখানেও ২টি আসনেই বিএনপি জয়ী। বিজয়ীরা হলেন— রফিকুল ইসলাম জামাল (ঝালকাঠি-১) এবং ইসরাত সুলতানা ইলেন ভূট্টো (ঝালকাঠি-২)। ভোলা জেলা: ৪টি আসনের মধ্যে ৩টিতে বিএনপি জয়ী। বিজয়ীরা হলেন— হাফিজ ইব্

বরিশাল বিভাগে বিএনপির বিশাল জয়: ২১ আসনের ১৮টিতেই জয়ী বিএনপি জোট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল বিভাগে বিশাল সাফল্য পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিভাগের মোট ২১টি সংসদীয় আসনের মধ্যে বিএনপি এককভাবে ১৬টি আসনে জয়লাভ করেছে। এছাড়া জোটের শরিক ও অন্যান্য মিত্র দলসহ বিএনপি নেতৃত্বাধীন জোটের দখলে গেছে মোট ১৮টি আসন।

নির্বাচনী ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, বরিশাল বিভাগের ৬টি জেলার মধ্যে বরিশাল ও ঝালকাঠি জেলায় ক্লিন সুইপ করেছে বিএনপি। পটুয়াখালী, ভোলা ও পিরোজপুরেও বড় জয় পেয়েছে তারা। তবে জোটের বাইরে এই বিভাগে ইসলামি আন্দোলন বাংলাদেশ, জামায়াতে ইসলামী এবং গণ অধিকার পরিষদও জয়ের মুখ দেখেছে।

বিজয়ীদের তালিকা ও ফলাফল:

বরিশাল জেলা: এই জেলার ৬টি আসনের সবকটিতেই বিএনপি জয়ী হয়েছে। বিজয়ীরা হলেন— জহির উদ্দিন স্বপন (বরিশাল-১), এস শরফুদ্দিন আহমেদ (বরিশাল-২), জয়নুল আবেদীন (বরিশাল-৩), রাজিব আহসান (বরিশাল-৪), মজিবুর রহমান সারওয়ার (বরিশাল-৫) এবং আবুল হোসেন খান (বরিশাল-৬)।

ঝালকাঠি জেলা: এখানেও ২টি আসনেই বিএনপি জয়ী। বিজয়ীরা হলেন— রফিকুল ইসলাম জামাল (ঝালকাঠি-১) এবং ইসরাত সুলতানা ইলেন ভূট্টো (ঝালকাঠি-২)।

ভোলা জেলা: ৪টি আসনের মধ্যে ৩টিতে বিএনপি জয়ী। বিজয়ীরা হলেন— হাফিজ ইব্রাহিম (ভোলা-২), হাফিজ উদ্দিন আহমদ (ভোলা-৩) এবং নুরুল ইসলাম নয়ন (ভোলা-৪)। এছাড়া ভোলা-১ আসনে জয়ী হয়েছেন বিজেপির আন্দালিভ রহমান পার্থ।

পটুয়াখালী জেলা: ৪টি আসনের মধ্যে বিএনপি জয়ী হয়েছে ২টিতে— আলতাফ হোসেন চৌধুরী (পটুয়াখালী-১) এবং এ বি এম মোশাররফ হোসেন (পটুয়াখালী-৪)। পটুয়াখালী-২ আসনে জামায়াতের শফিকুল ইসলাম মাসুদ এবং পটুয়াখালী-৩ আসনে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর জয়ী হয়েছেন।

পিরোজপুর জেলা: ৩টি আসনের মধ্যে ২টিতে বিএনপি জয়ী— আহম্মদ সোহেল মনজুর (পিরোজপুর-২) ও রুহুল আমিন দুলাল (পিরোজপুর-৩)। পিরোজপুর-১ আসনে জয়ী হয়েছেন জামায়াতের মাসুদ সাঈদী।

বরগুনা জেলা: বরগুনা-২ আসনে বিএনপির নূরুল ইসলাম মনি জয়ী হলেও বরগুনা-১ আসনে জয় পেয়েছেন ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাহমুদুল হাসান অলিউল্লাহ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow