বরিশাল বোর্ডের নতুন চেয়ারম্যান আবু তাহের মোহাম্মদ রাশেদুল

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম। তিনি বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ভাইস প্রিন্সিপাল (উপাধ্যক্ষ) হিসেবে কর্মরত। মঙ্গলবার (৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেওয়ার তথ্য জানানো হয়। অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম ১৪তম বিসিএস ব্যাচের শিক্ষা ক্যাডার কর্মকর্তা। এর আগে তিনি সরকারি স্বরূপকাঠি কলেজের প্রিন্সপাল পদে কর্মরত ছিলেন। এরপর গত বছরের ১৯ আগস্ট সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ভাইস প্রিন্সিপাল পদে নিযুক্ত হন। এএএইচ/এএমএ

বরিশাল বোর্ডের নতুন চেয়ারম্যান আবু তাহের মোহাম্মদ রাশেদুল

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম। তিনি বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ভাইস প্রিন্সিপাল (উপাধ্যক্ষ) হিসেবে কর্মরত।

মঙ্গলবার (৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেওয়ার তথ্য জানানো হয়।

অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম ১৪তম বিসিএস ব্যাচের শিক্ষা ক্যাডার কর্মকর্তা। এর আগে তিনি সরকারি স্বরূপকাঠি কলেজের প্রিন্সপাল পদে কর্মরত ছিলেন। এরপর গত বছরের ১৯ আগস্ট সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ভাইস প্রিন্সিপাল পদে নিযুক্ত হন।

এএএইচ/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow