বরিশাল-৫ আসনে পিছিয়ে ফয়জুল করীম

বরিশাল-৫ (সিটি-সদর) আসনে বেসরকারি ফলাফলে এগিয়ে রয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ার। ভোট গণনার বিভিন্ন ধাপে প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ধানের শীষ প্রতীকে তিনি উল্লেখযোগ্য ব্যবধান নিয়ে এগিয়ে আছেন। সর্বশেষ ২৬টি কেন্দ্রের ফলাফলে সরোয়ার পেয়েছেন ১৭,৯৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি ফয়জুল করীম, হাতপাখা প্রতীকে পেয়েছেন ১৪,৯২৫ ভোট। এর আগে আংশিক গণনায় সরোয়ার ৬,৯০৫ ভোট এবং ফয়জুল করীম ৩,৯৩৮ ভোট পেয়েছিলেন। তখন দুই প্রার্থীর ব্যবধান ছিল ২,৯৬৭ ভোট। গণনা অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে ব্যবধান আরও বৃদ্ধি পেয়েছে। এ আসনে তৃতীয় স্থানে রয়েছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) সমর্থিত প্রার্থী মনীষা চক্রবর্তী। মই প্রতীকে তিনি সর্বশেষ ২,৬২২ ভোট পেয়েছেন; এর আগে আংশিক ফলাফলে তার প্রাপ্ত ভোট ছিল ৯৭৮। বরিশাল-৫ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ৫৬৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৫ হাজার ৬৪৯ জন, নারী ভোটার ২ লাখ ৩২ হাজার ৯১৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভো

বরিশাল-৫ আসনে পিছিয়ে ফয়জুল করীম

বরিশাল-৫ (সিটি-সদর) আসনে বেসরকারি ফলাফলে এগিয়ে রয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ার। ভোট গণনার বিভিন্ন ধাপে প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ধানের শীষ প্রতীকে তিনি উল্লেখযোগ্য ব্যবধান নিয়ে এগিয়ে আছেন।

সর্বশেষ ২৬টি কেন্দ্রের ফলাফলে সরোয়ার পেয়েছেন ১৭,৯৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি ফয়জুল করীম, হাতপাখা প্রতীকে পেয়েছেন ১৪,৯২৫ ভোট।

এর আগে আংশিক গণনায় সরোয়ার ৬,৯০৫ ভোট এবং ফয়জুল করীম ৩,৯৩৮ ভোট পেয়েছিলেন। তখন দুই প্রার্থীর ব্যবধান ছিল ২,৯৬৭ ভোট। গণনা অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে ব্যবধান আরও বৃদ্ধি পেয়েছে।

এ আসনে তৃতীয় স্থানে রয়েছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) সমর্থিত প্রার্থী মনীষা চক্রবর্তী। মই প্রতীকে তিনি সর্বশেষ ২,৬২২ ভোট পেয়েছেন; এর আগে আংশিক ফলাফলে তার প্রাপ্ত ভোট ছিল ৯৭৮।

বরিশাল-৫ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ৫৬৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৫ হাজার ৬৪৯ জন, নারী ভোটার ২ লাখ ৩২ হাজার ৯১৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে কেন্দ্রগুলোতে গণনা শুরু হয় এবং সন্ধ্যার পর ধাপে ধাপে ফলাফল প্রকাশিত হতে থাকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow